editor
প্রকাশিত: 9:09 PM, July 6, 2023
গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটে সাদা পাথরের পর এবার জাফলংয়ে বেড়াতে এসে নদীতে নেমে নিখোঁজ হয়েছেন এক পর্যটক।
বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৩টায় পিয়াইন নদীর জিরো পয়েন্টে সাতার কাটতে নামলে প্রবল স্রোত আল-ওয়াজ আরশ (১৫) নামের এই কিশোর পর্যটককে ভাসিয়ে নিলে সে ডুবে গিয়ে নিখোঁজ হয়।
আরশ কুমিল্লা জেলার ব্রামণপাড়া থানার শিদলাই গ্রামের বাসিন্দা পুলিশ পরিদর্শক জাহেদুল হোসেনের ছেলে এবং ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের ৯ম শেণির ছাত্র।
ট্যুরিস্ট পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আরশ, তার বাবা মা ও ছোট ভাই মিলে বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে জাফলংয়ে বেড়াতে আসেন। বাবা-ছেলে মিলে জাফলংয়ের জিরো পয়েন্ট নদীতে গোসল করতে নামেন। সাঁতার না জানায় এক পর্যায় বাবা ও ছেলে স্রোতের টানে পানিতে ডুবে যাচ্ছেন দেখে লোকজন বাবাকে উদ্ধার করতে পারলেও মুহুর্তে প্রবল স্রোতের টানে ছেলে আরশ তলিয়ে যায়।
স্থানীয় এক নৌকা চালক জানান, পিয়াইন নদীতে স্রোতে পর্যটক তলিয়ে যাওয়া দেখে আমরা নৌকা নিয়ে এগিয়ে এসে বাবাকে উদ্ধার করতে পেরেছি। কিন্তু ছেলেকে আমরা খুঁজে পাইনি।
রাত সাড়ে ৮টা পর্যন্ত আরশের হদিস পাওয়া যায়নি। তার সন্ধানে প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে উদ্ধার অভিযান চলছে।
পর্যটক নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে জাফলং ট্যুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. রতন শেখ বলেন- পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। সন্ধান না পাওয়া পর্যন্ত এ চেষ্টা অব্যাহত থাকবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক