editor
প্রকাশিত: 9:14 PM, July 6, 2023
ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, “মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে সরকার। এ দেশের ছাত্র সমাজ ও যুবকেরা কখনো ভোট দিতে পারে নাই। অনির্বাচিত একটি সরকার দেশের মানুষের কাঁধে চড়ে বসে সাধারণ মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছে। ভোট মানুষের অধিকার। এ অধিকার আদায়ে আজ রাজপথে দেশের যুব ও ছাত্র সমাজ।”
আজ বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে ছাতকে লিফলেট বিতরণ, প্রচার মিছিলের পর দলীয় কার্যালয়ের সামনে এক পথসভায় কলিম উদ্দিন আহমেদ মিলন এ সব কথা বলেন।
সাবেক এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন আরও বলেন, অতি দ্রুত সরকার পদত্যাগ করে নিরপেক্ষ তত্তাবধায়ক সরকারের অধিনে নির্বাচন দিতে হবে। আগামী ৯ জুলাই সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফলের লক্ষে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে দলে দলে যোগদান করতে হবে।
সাবেক ইউপি চেয়ারম্যান, দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহবায়ক সামসুল হক নমুর সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন- বিএনপি নেতা আলতাফুর রহমান খছরু, আব্দুল বারী,ফারুক আহমেদ,বসর মিয়া আমির হোসেন মেম্বার,আব্দুন নুর, মন্দি মিয়া,ডাক্তার খোকন,হযরত আলী,আব্দুল আহাদ, উপজেলা যুবদলের আহবায়ক মাধব রায়,যুবদল নেতা ফখরুল ইসলাম, মনির উদ্দিন, জামাল উদ্দিন, নুরুল ইসলাম, সুলতান মিয়া,শাহীন আহমদ,মোশাহিদ মিয়া, স্বেচ্ছাসেবক দলের আব্দুল মতিন,হাবিবুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাহাব উদ্দিন শিহাব, যুগ্ম আহবায়ক কামাল হোসেন, সদস্য সচিব সাজিদুল ইসলাম, মুহিবুর রহমান মুহিব, শিব্বির আহমেদ, কয়ছর পারভেজ, জাহাঙ্গীর আলম,রুহুল আমিন, মতিউর রহমান প্রমুখ।
ছাতকে লিফলেট বিতরণ, প্রচার মিছিল ও পথ সভায় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিক দল ও ছাত্রদলের সকল ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে