editor

প্রকাশিত: 1:34 PM, July 8, 2023

ব্রাহ্মণবাজারে একাধিক মামলার আসামী আলমগীরের বিরুদ্ধে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

ব্রাহ্মণবাজারে একাধিক মামলার আসামী আলমগীরের বিরুদ্ধে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

কুলাউড়া প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিঙ্গাজিয়া বাজারের ব্যবসায়ীর মোটরসাইকেল চুরি ও একাধিক চুরির মামলার আসামী আলমগীর হোসেন উল্টো ব্যবসায়ীদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ওঠেছে। আলমগীর হোসেন পুলিশী তদন্ত বাঁধাগ্রস্ত করতে ও ভুল তথ্য দিয়ে সাংবাদিক সম্মেলন করে উল্টো হিঙ্গাজিয়া বাজারের ব্যবসায়ীদের নানা হয়রানী করছে। এ ঘটনায় ব্যবসায়ী নেতৃবৃন্দসহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হিঙ্গাজিয়া বাজারে গত বুধবার রাত ৯টায় এক প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন করে আলমগীরের নানা অপকর্মের বিষয় তুলে ধরেন। সংবাদ সম্মেলনে চুরি যাওয়া মোটরসাইকেলের মালিক ও বাজারের ব্যবসায়ী মানিক মিয়া জানান, গত ২৯ মে হিঙ্গাজিয়া বাজার থেকে তাঁর ব্যবহৃত বাজাজ ডিসকভার ১২৫ মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায় চুরেরা। পরে তিনি কুলাউড়া থানায় অজ্ঞাতদের অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ প্রাথমিক তদন্ত করে দক্ষিণ হিঙ্গাজিয়ার বাসিন্দা ও পূর্বে একাধিক চুরি মামলার আসামী আলমগীরের ট্রলি চালক রুবেল মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পুলিশের কাছে রুবেল স্বীকার করে আলমগীরের নেতৃত্বে আমার মোটরসাইকেলটি চুরি করা হয়। পরে পুলিশ চালক রুবেলকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন। এদিকে আলমগীর চুরির সাথে তাঁর সম্পৃক্ত থাকার বিষয়টি ধামাচাপা দিতে আমাকে বিভিন্ন মাধ্যমে হুমকি দিয়ে আসছে। একপর্যায়ে আমাকে ও আরো কয়েকজনকে হুয়রানির জন্য আদালতে আলমগীর তার স্ত্রীকে দিয়ে মামলা করে। এতেও সে ক্ষান্ত হয়নি। সাংবাদিকদের ভুল ও মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করে পুলিশী তদন্ত বাধাগ্রস্ত ও আমাদের মান সম্মান ক্ষুণœ করার নানা পায়তারায় লিপ্ত রয়েছে। মানিক মিয়া আরো জানান, আলমগীর সংবাদ সম্মেলনে নিজেকে বাজারের ব্যবসায়ী দাবি করছে। কিন্তু সে আমাদের হিঙ্গাজিয়া বাজারের ব্যবসায়ী নয়। কিছুদিন পূর্বে বাজারে একটি দোকান কোঠা ভাড়া নিয়েছে। তবে সেখানে এখনো কোন ব্যবসা শুরু করেনি। তার পাওয়ার ট্রিলার রয়েছে। এছাড়া তার কোন ব্যবসা নেই। সে ওই এলাকায় সহযোগী নিয়ে বিভিন্ন অপরাধ কর্মকান্ড করে যাচ্ছে। এলাকার মানুষ তার অত্যাচারে অতিষ্ট। ভয়ে কেউ তাকে কিছু বলতে পারেনা। এর আগে বাজারের চারটি দোকানে চুরির ঘটনা ঘটে। পুলিশী তদন্তে ওই চুরির সাথে আলমগীরের সম্পৃক্ততা পায়। এসব মামলায় সে এখনো নিয়মিত আদালতে হাজিরা দিয়ে আসছে। এমনকি আলমগীর একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামী। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য রিয়াজ উদ্দিন, হিঙ্গাজিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমজদ মিয়া, সাধারণ সম্পাদক বিনয় ভূষণ সরকার, ভুক্তভোগী বদরুল হোসেন অপু, আব্দুল মোমিন, শামীম আহমদ প্রমুখ। অভিযুক্ত আলমগীর হোসেন জানান,‘ তিনি একজন ফার্ণিচার ব্যবসায়ী। এর পাশাপাশি তিনি মাছের ফিসারী, কৃষিকাজ ও ইট বালু পরিবহনে নিয়োজিত ট্রলি গাড়ীর ব্যবসা করে থাকেন। সৎভাবে ব্যবসা করে ব্যবসার পরিধি বৃদ্ধি পাওয়ায় একই এলাকার কয়েকজন ব্যক্তি তাকে ব্যবসায়িকভাবে ক্ষতি সাধনের জন্য নানা ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। এ ব্যাপারে কুলাউড়া থানার এসআই নৃপেশ দেব জানান, মোটরসাইকেল চুরির ঘটনায় আমরা আলমগীরের ট্রলি চালক রুবেলকে আটক করে জেলহাজতে প্রেরণ করি। তখন সে জিজ্ঞাসাবাদে জানায়, মানিক মিয়ার সাইকেলটি আলমগীর চুরি করেছে। আলমগীরের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত শেষ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে