editor

প্রকাশিত: 2:04 PM, July 8, 2023

তরুণদের অধিকার ফিরিয়ে দিতে তারুণ্যের সমাবেশ সফল করতে হবে : খন্দকার মুক্তাদির

তরুণদের অধিকার ফিরিয়ে দিতে তারুণ্যের সমাবেশ সফল করতে হবে : খন্দকার মুক্তাদির

মহানগর ১৪,১৫,২২,২৩ ও ২৪নং ওয়ার্ড বিএনপির প্রস্ততি সভা

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আওয়ামী দুঃশাসনে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে আমাদের তরুণ প্রজন্ম। অথচ তরুণরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। কিন্তু সরকার পরিকল্পিতভাবে তরুণ প্রজন্মকে ধ্বংস করছে। মেধা যোগ্যতা থাকা স্বত্তেও নগ্ন দলীয়করণ, ঘুষ দুর্নীতির কারণে তারা চাকুরী থেকে বঞ্চিত। তারা তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। সবদিক থেকে বঞ্চিত তরুণদের অধিকার ফিরিয়ে দিতেই ৯ জুলাই আলিয়া মাদ্রাসা মাঠের তারুণ্যের সমাবেশ সফল করতে হবে।
তিনি শুক্রবার রাতে নগরীর সোবহানীঘাট যতরপুর সংলগ্ন আগ্রা কমিউনিটি সেন্টারে ১৪,১৫,২২,২৩ ও ২৪নং ওয়ার্ড বিএনপির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত প্রস্ততি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ২২নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ মিসবাহ উদ্দিনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক শোয়াইবুর আহমদ সোয়েব ও সৈয়দ রহিম আলী রাসুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও জেলা সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

প্রধান বক্তার বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, তরুণ প্রজন্মকে আর অধিকার বঞ্চিত রাখা যাবেনা। কারণ তরুণ প্রজন্ম জেগে উঠেছে। তারা তাদের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে নেমে এসেছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও আইনের শাসন প্রতিষ্ঠিত হলে তরুণ প্রজন্ম তাদের অধিকার ফিরে পাবে। এজন্য ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারকে বিদায় করতে হবে। হামলা-মামলা, জুলুম-নিপীড়ন চালিয়ে কোন স্বৈরাচারী সরকার ঠিকে থাকতে পারেনি। আওয়ামীলীগেরও শেষ রক্ষা হবেনা।

বিএনপি নেতা জমজম বাদশার পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ মঈনুদ্দিন সোহেল, যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি জাকির সিদ্দিকী, কেন্দ্রীয় সহ-সভাপতি মাহফুজুর রহমান, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জাবেদ আহমদ স্বাধীন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য হুমায়ুন আহমদ মাসুক, মুর্শেদ আহমদ মুকুল, যুবদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক খাদিমুল ইসলাম খাদিম ও মকসুদ আহমদ, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মতিউল বারী চৌধুরী খুর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, মহানগর বিএনপির সাবেক স্বাস্থ্য সম্পাদক ডা. আশরাফ আলী, ওয়ার্ড সভাপতি-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের মধ্য থেকে বদরুদ্দোজা বদর, আব্দুর রহিম মল্লিক, রফিকুল ইসলাম রফিক, আব্দুস সবুর রাসেল, মিনহাজ পাঠান, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম জীবন, মহানগর জাসাসের সদস্য সচিব রাসেল আহমদ রানা, ওয়ার্ড সাংগঠনিক সম্পাদকদের মধ্য থেকে মুহিবুর রহমান মুহিব, ফরহাদ আহমদ ও ইফতেখার আহমদ পাবেল প্রমূখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়