editor

প্রকাশিত: 2:10 PM, July 8, 2023

সংস্কৃতি বিরোধী যেকোনো চক্রান্ত মোকাবিলায় সাংস্কৃতিক আন্দোলন অব্যাহত থাকবে

সংস্কৃতি বিরোধী যেকোনো চক্রান্ত মোকাবিলায় সাংস্কৃতিক আন্দোলন অব্যাহত থাকবে

সম্মিলিত নাট্য পরিষদের প্রতিবাদী সাংস্কৃতিক আন্দোলন

সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর আয়োজনে ৭ জুলাই শুক্রবার বিকাল চারটায় কীবব্রীজ সংলগ্ন শারদা স্মৃতি ভবন (শারদা হল) প্রাঙ্গণে প্রতিবাদী সাংস্কৃতিক আন্দোলন অনুষ্ঠিত হয়। অতিসম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক মঞ্চায়নের পূর্বে পরিকল্পিত ভাবে নাট্যকর্মীদের হত্যাচেষ্টার প্রতিবাদে ও সংস্কৃতি বিরোধী সকল অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদী সাংস্কৃতিক আন্দোলনে বক্তারা বলেন,মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নাট্য ও সংস্কৃতিকর্মীরা রক্ত দিয়েছে,মেধা শ্রম দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে কাজ করছে।তারা বলেন চাঁপাইনবাবগঞ্জে নাট্য শিল্পীদের সাথে পরিকল্পিত ঘটনায় সারাদেশের নাট্য ও সংস্কৃতিকর্মীরা সংক্ষুব্ধ ও সংকিত।তারা সংস্কৃতি বিরোধী সকল অপকর্ম ও চক্রান্তের বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে মোকাবিলা করার প্রত্যয় ব্যক্ত করেন।বক্তারা অবিলম্বে চাঁপাইনবাবগঞ্জ সহ দেশে সংগঠিত বিভিন্ন সময়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত সকল অপরাধের সুষ্ঠ বিচার দাবি করেন।
সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদের পরিচালনায় প্রতিবাদী সাংস্কৃতিক আন্দোলনে সংহহি জানিয়ে বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সিলেট বিভাগীয় সমন্বয়কারী শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মন্ডলির সদস্য মোকাদ্দেস বাবুল,বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক আল আজাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি বিভাষ শ্যাম পুরকায়স্থ যাদন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থার বিভাগীয় সাধারণ সম্পাদক নীলাঞ্জনা দাশ যুঁই, সম্মিলিত নাট্য পরিষদের পরিচালক অনুপ কুমার দেব, অর্ধেন্দু কুমার দাশ, সাবেক সভাপতি নিরঞ্জন দে যাদু, সাবেক সাধারণ সম্পাদক শামসুল বাসিত শেরো, সাবেক সহ-সভাপতি খোয়াজ রহিম সবুজ,উদীচী কেন্দ্রীয় সংসদের সদস্য ডা.অভিজিৎ দাস জয়, মুক্তিযুদ্ধ গবেষক ও সাংবাদিক অপুর্ব শর্মা, আবৃত্তি শিল্পী সংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সুকান্ত গুপ্ত, এছাড়াও কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এখলাছ আহমেদ তন্ময়,কোষাধ্যক্ষ অচিন্ত কুমার দে অমিত,নির্বাহী সদস্য তন্ময় নাথ তনু, রেজাউল করিম রাব্বি প্রমুখ।
সংহতি জানিয়ে অনুষ্ঠান পরিবেশন করেন, গণসংগীত শিল্পী অংশুমান দত্ত অঞ্জন, গৌতম চক্রবর্তী, নবশিখা নাট্যদল,উদীচী সিলেট, সিতিকণ্ঠ ও থিয়েটার বাংলা।
বিকাল চারটায় শুরু হওয়া প্রতিবাদী সাংস্কৃতিক আন্দোলনে সিলেটের নাট্য ও সাংস্কৃতিককর্মী সহ বিপুল সংখ্যাক মানুষের উপস্হিতি ছিলো।একাধিকবার বৃষ্টির বাধা উপেক্ষা করে নাট্যকর্মীরা অনুষ্ঠান সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত চালিয়ে যান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়