editor
প্রকাশিত: 5:47 PM, July 8, 2023
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুরে বৌলাই নদীতে পর্যটক পরিবহনকারী ইঞ্জিনের নৌকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম- জানে আলম জেন্টু (৪০)। সে উপজেলার সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামের আব্দুল লুতিফের ছেলে। এঘটনায় আহত হয়েছে আরো ৩জন। তারা হলেন- নুর আলম (৩০), ইয়াজুল হক (৫৬) ও উসার মিয়া (২০)। তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ শনিবার (৮ জুলাই) বিকাল ৪টায় পুলিশ স্থানীয়দের সহযোগীতায় বৌলাই নদী থেকে মৃত জানে আলম জেন্টুর লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- দুপুর ১টায় তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের সুবলাগাঁও গ্রামের সামনে বৌলাই নদী পর্যটক পরিবহনের জন্য তৈরি করা নৌকায় নতুন মেশিন লাগিয়ে সব কিছু ঠিক আছে কিনা তা পরিক্ষা করছিলেন মেকানিক জানে আলম জেন্টসহ আরো ৮-১০জন। ওই সময় ইঞ্জিনের নৌকা চালিয়ে সুরলারগাঁও হতে তাহিরপুর সদরে যাওয়ার সময় রতনশ্রী গ্রামের সামনে এসে বৌলাই নদীর ওপর পল্লী বিদ্যুতের ঝুলে থাকা তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, নৌকা থেকে ছিটকে নদীতে পড়ে নিখোঁজ হয়ে যায় জানে আলম জেন্টু। এসময় নৌকার ওপর থাকা নুর আলম, ইয়াজুল হক ও উসার মিয়া গুরুতর আহত হয়। এঘটনাটি তাৎক্ষনিক ভাবে চারদিকে ছড়িয়ে পড়েলে পুলিশ ও ইউপি চেয়ারম্যানসহ এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসে। এবং আহত ৩জনকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর অনেক খোঁজাখুজির পর বিকেলে বৌলাই নদী থেকে মেকানিক জানে আলম জেন্টুর লাশ উদ্ধার করা হয়।
এঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী বলেন- ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃত জানে আলমের লাশ উদ্ধার করেছি। আর আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
সুনামগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) সাহিদুর রহমান জানান- বিদ্যৃৎস্পৃষ্ট হয়ে নদীতে ডুবে মৃত জানে আলম জেন্টুর লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেছে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়