editor
প্রকাশিত: 8:10 PM, July 8, 2023
“কোভিড-১৯ ভ্যাকসিন নিন। সুরক্ষিত থাকুন। অন্যকেও সুরক্ষিত রাখুন।” সারা দেশের ন্যায় সিলেট সিটি কর্পোরেশনে আগামী ১০ ও ১১ জুলাই ২০২৩ রোজ সোমবার ও মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতীহীনভাবে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। দুদিন ব্যাপি কোভিড-১৯ টিকাদান কর্মসূচির আওতায় ১৮ বছর বা তদুর্ধ্ব বয়সী সকল নাগরিকদের ৩য় ও ৪র্থ ডোজ দেয়া হবে।
শনিবার (৮ জুলাই ২০২৩) সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে নাগরিকগণের স্বাস্থ্য সুরক্ষায় নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা গ্রহনের আহবান জানানো হয়। টিকা কার্ড কিংবা টিকা সনদ সহ যথা সময়ে টিকা কেন্দ্রে উপস্থিত থেকে কোভিড -১৯ টিকা গ্রহন করতে পারবেন নাগরিকগণ।
এরইমধ্যে যারা কমপক্ষে ৪ (চার) মাস পূর্বে কোভিড-১৯ টিকার ২য় বা ৩য় ডোজ গ্রহন করেছেন তাদেরকে প্রাপ্যতা অনুযায়ী ৩য় বা ৪র্থ ডোজ টিকা প্রদান করা হবে। এই কার্যক্রমে সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে নির্ধারিত টিকাদান কেন্দ্র থেকে নাগরিকগণ টিকা গ্রহন করতে পারবেন। ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুদিন ব্যাপি টিকাদান কার্যক্রমে সম্মুখসারীর যোদ্ধা, ৬০ বছরের উর্ধ্ব, দীর্ঘ মেয়াদী রোগে আক্রান্ত, স্বল্পরোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জনগোষ্ঠী ও গর্ভবতী নারীদের অগ্রাধিকারের ভিক্তিতে ভ্যাকসিন প্রদান করা হবে।
এছাড়া ৫-১১ বছর বয়সী যে সকল শিশু এখনও ১ম বা ২য় ডোজ ভ্যাকসিন গ্রহণ করেননি তাদের নির্ধারিত কেন্দ্রে প্রাপ্যতা অনুসারে কোভিড-১৯ টিকা প্রদান করা হবে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে