editor
প্রকাশিত: 12:27 PM, November 7, 2020
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন বলেছেন, নির্বাচনে তিনি ‘পরিষ্কার ব্যবধানে’ জয়লাভ করতে যাচ্ছেন।
পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ২৭ হাজার ভোটে এগিয়ে যাওয়ার পর ডেলাওয়ারের উইলমিংটন থেকে এক টেলিভিশন ভাষণে বাইডেন একথা বলেন। খবর সিএনএন ও বিবিসির।
অ্যালেহেনি কাউন্টির পোস্টাল ব্যালট গণনা হওয়ার পর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের ভোটের ব্যবধান বেড়ে ২৭ হাজারে পৌঁছেছ এবং পেনসিলভানিয়া রাজ্যের ২০টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে প্রেসিডেন্ট হওয়ার পথে আরও এগিয়ে গেছেন বাইডেন।
টেলিভিশন ভাষণে বাইডন বলেন, ‘আমার প্রিয় আমেরিকাবাসী, আমরা এখনও বিজয়ের চূড়ান্ত ঘোষণা পাইনি, তবে (ভোটের) সংখ্যাই আমাদের এটা পরিষ্কার করে বলে দিচ্ছে। আমরা এই নির্বাচনে জিততে যাচ্ছি, পরিষ্কার ব্যবধানেই জিততে যাচ্ছি। জনগণ আমাদের পেছনে আছে।’
এ সময় বাইডেনের রানিং মেট কমলা হ্যারিসকে কাছেই স্টেজে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
জো বাইডেন বলেন, ‘আমরা ইতোমধ্যে ৭ কোটি ৪০ লাখের বেশি ভোট পেয়েছি। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো প্রেসিডেন্ট প্রার্থী এত ভোট পায়নি।’
4 হযরত শাহজালাল (রহ.)-এর মাজার কমিটির সংস্কার এবং দৈনন্দিন হিসাব-নিকাশের স্বচ্ছতা নিশ্চিত, বর্তমান সিদ্ধান্ত ৬৫% বাতিল করাসহ একাধিক দাবিতে সিলেটের
3 তৈয়মুন নেছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কানাডা প্রবাসী ইয়াহিয়া আহমদ (এহিয়া)-এর মাতা, সাবেক শিক্ষিকা তৈয়মুন নেছা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া
3 সিলেটের স্কলার্সহোম মেজরটিলা কলেজে ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। নবীন শিক্ষার্থীদের কলেজের শিক্ষা কার্যক্রম,
5 সিলেট নগরীর ধোপাদিঘীপাড়স্থ সিলেট সিটি শপিং সেন্টারটি আগামী ৩ মাসের মধ্যে ব্যবসায়ী ও মালিকদের কাছে হস্তান্তর করা হবে। ইতোমধ্যে
6 3 ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩
1 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
2 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
8 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫