editor

প্রকাশিত: 8:36 PM, July 8, 2023

রোববার বিএনপির তারুণ্যের সমাবেশ, পাল্টা করবে যুবলীগ

রোববার বিএনপির তারুণ্যের সমাবেশ, পাল্টা করবে যুবলীগ

স্টাফ রিপোর্টার
সিলেট নগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে আগামীকাল রোববার বেলা তিনটায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল ‘তারুণ্যের সমাবেশ’ করবে। এ সমাবেশস্থলের দুই কিলোমিটার দূরত্বে নগরের রেজিস্টারি মাঠে একই সময়ে ‘তারুণ্যের জয়যাত্রা’ নামে পাল্টা সমাবেশ করবে যুবলীগ। নিজেদের কর্মসূচিতে প্রচুর লোক জমায়েত করে শক্তি সম্পর্কে জানান দিতে চাচ্ছে উভয় পক্ষ।

রাজনৈতিক সূত্রগুলো জানিয়েছে, কর্মসূচি পালনে আয়োজকেরা এখন শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন। এরই অংশ হিসেবে গতকাল শুক্রবার রাতে ও আজ শনিবার দুপুরে সংগঠনগুলো একাধিক কর্মসূচি পালন করেছে। এ ছাড়া প্রচুর জনসমাগম নিশ্চিত করতে উভয় পক্ষের নেতারা এখন তৃণমূলের কর্মী-সমর্থকদের সঙ্গেও যোগাযোগ রাখছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত তারুণ্যের সমাবেশস্থলের প্রায় এক কিলোমিটার দূরে নগরের কোর্ট পয়েন্টে সিলেট জেলা ও মহানগর যুবলীগ ‘তারুণ্যের জয়যাত্রা’ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছিল। তবে গতকাল রাতে এক বৈঠক থেকে যুবলীগ সমাবেশের স্থান পরিবর্তন করে নগরের রেজিস্টারি মাঠে নিয়ে যায়। এ স্থানটি ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সমাবেশস্থলের অন্তত দুই কিলোমিটার দূরে।

সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, ‘যুবলীগের সমাবেশে ১৫ থেকে ২০ হাজার মানুষের সমাগম ঘটবে। কোর্ট পয়েন্ট এলাকাটি মানুষের চলাচলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হওয়ায় এ সমাবেশের কারণে নগরবাসীকে ভোগান্তিতে পড়তে হতো। তাই সমাবেশস্থল পরিবর্তন করে রেজিস্টারি মাঠে নেওয়া হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি শেষ করতে চাই।’

আয়োজকদের সূত্রে জানা গেছে, ‘তারুণ্যের সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতারাও এ কর্মসূচিতে উপস্থিত থাকবেন। অন্যদিকে ‘তারুণ্যের জয়যাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেবেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান।

সিলেট নগরের কুমারপাড়া এলাকায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন।

সমাবেশের সর্বশেষ প্রস্তুতি ও সার্বিক আয়োজনের বিষয়ে জানাতে আজ দুপুর ১২টার দিকে সংবাদ সম্মেলন করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। নগরের কুমারপাড়া এলাকার একটি রেস্তোরাঁর মিলনায়তনে এ সংবাদ সম্মেলন হয়। এতে ‘দেশ বাঁচাতে’ তারুণ্যের সমাবেশ সফল করার আহ্বান জানান যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন।

সুলতান সালাউদ্দিন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যই তারুণ্যের সমাবেশ করা হচ্ছে। চূড়ান্ত আন্দোলনে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে চালিয়ে যেতে হবে। জনগণ এখন কর্তৃত্ববাদী আওয়ামী সরকারের নিষ্ঠুর আচরণের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। সর্বস্তরের জনগণ আন্দোলনে সম্পৃক্ত হতে শুরু করেছে। এ অবৈধ সরকার জোর করে আর ক্ষমতায় থাকতে পারবে না। এ সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ, সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী রওনকুল ইসলাম প্রমুখ।

আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, তারুণ্যের সমাবেশে প্রচুর লোকের সমাগম হবে। আজ বিকেলে জেলা ও মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের পাশাপাশি কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সর্বশেষ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হবে। এ ছাড়া নগর ও জেলার বিভিন্ন স্থানে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সমাবেশে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রচারপত্র বিলি করবেন।

এদিকে ‘তারুণ্যের জয়যাত্রা’ কর্মসূচি সফল করতে জেলা ও মহানগর যুবলীগও প্রস্তুতি বৈঠকসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। গতকাল রাত সাড়ে ১০টার দিকে নগরের নয়াসড়ক এলাকায় সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীকে নিয়ে জরুরি বৈঠক করেছে যুবলীগ। সমাবেশ সফল করতে এ বৈঠক হয়েছে বলে যুবলীগ জানিয়েছে।

জরুরি বৈঠকে যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রেজাউল কবির, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, মহানগর যুবলীগের সভাপতি আলম খান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামিম আহমদ, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবদুর রকিব প্রমুখ উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে পুলিশ সতর্ক অবস্থানে আছে বলে মহানগর পুলিশের একটি সূত্র জানিয়েছে। এ বিষয়ে কথা বলতে সিলেটের পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফের মুঠোফোনে কল দিলে তিনি একটি জরুরি বৈঠকে আছেন বলে জানান।

সিলেট নগরের নয়াসড়ক এলাকায় সিলেটের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে জরুরি বৈঠক করেছে যুবলীগ। গতকাল রাত সাড়ে ১০টার দিকে।

 

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়