editor
প্রকাশিত: 3:32 PM, July 9, 2023

ডিএসএস ডেস্ক :: বিএনপির সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে তারুণ্যের সমাবেশে দলীয় নেতাকর্মীদের ঢল নেমেছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিকেলে যোগ দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হবে বিকাল ৩টায়।
রোববার (৯ জুলাই) বিকেলে সমাবেশ শুরু কথা থাকলেও সকাল থেকেই মাঠে আসতে থাকেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এরই মধ্য বিশাল মাঠের একাংশ নেতাকর্মীদের পাদচারণায় মুখর হয়ে উঠেছে।
সমাবেশে যোগ দিতে এরই মধ্যে ছোট ছোট মিছিল নিয়ে আলিয়া মাদ্রাসা মাঠের দিকে এগিয়ে যাচ্ছেন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের শত শত নেতাকর্মী। এতে ওই সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠেছে চৌহাট্টা এলাকা। এরই মধ্যে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে তৈরি করা হয়েছে অস্থায়ী মঞ্চ।
এই সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়াও দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা সমাবেশে বক্তব্য দেবেন।
এদিকে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত তারুণ্যের সমাবেশস্থলের প্রায় এক কিলোমিটার দূরে নগরের কোর্ট পয়েন্টে সিলেট জেলা ও মহানগর যুবলীগ ‘তারুণ্যের জয়যাত্রা’ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছিল। তবে শুক্রবার রাতে এক বৈঠক থেকে যুবলীগ সমাবেশের স্থান পরিবর্তন করে নগরের রেজিস্টারি মাঠে নিয়ে যায়। এ স্থানটি ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সমাবেশস্থলের অন্তত দুই কিলোমিটার দূরে।
অন্যদিকে আওয়ামী লীগ এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে পুলিশ সতর্ক অবস্থানে আছে বলে মহানগর পুলিশের একটি সূত্র জানিয়েছে।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. ইলিয়াছ শরীফ জানান, নগরীতে সমাবেশকে ঘিরে যে কোন বিশৃঙ্খলা হলে পুলিশ শক্ত হাতে দমন করবে।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক