editor

প্রকাশিত: 6:43 PM, July 9, 2023

কানাইঘাটে সড়কগুলোর বেহাল দশা ও প্রকল্পের কাজের অনিয়ম নিয়ে চলছে সমালোচনা

কানাইঘাটে সড়কগুলোর বেহাল দশা ও প্রকল্পের কাজের অনিয়ম নিয়ে চলছে সমালোচনা

কানাইঘাট প্রতিনিধি
সিলেটের কানাইঘাট উপজেলার জনগুরুত্বপূর্ণ সড়কগুলো বেহাল অবস্থা বিরাজ করায় এবং সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে সরব প্রতিবাদ।

ক্ষমতাসীন দলের অনেক নেতাকর্মী বিগত প্রায় ৫ বছরে সরকারের বিভিন্ন দফতর ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ হাফিজ আহমদ মজুমদারের মাধ্যমে উন্নয়ন মূলর্ক কর্মকান্ড বাস্তবায়নে একক ব্যক্তির আদিপত্য ও প্রকল্পের কাজে হরিলোট এবং রাস্তা-ঘাটের বেহাল দশার চিত্র তুলে ধরে ফেসবুকে তীব্র সমালোচনা করছেন সচেতন মহল থেকে শুরু আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জনগুরুত্বপূর্ণ কানাইঘাট-চতুল-দরবস্ত সড়ক ও গাজী বোরহান উদ্দিন সড়কের বেহাল অবস্থা বিরাজ করায় এবং পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো ভেঙেচুরে বিশাল বিশাল গর্তের সৃষ্টি হয়ে জনদুর্ভোগ চরম আকার ধারন করায় সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে বলে আওয়ামীলীগের অনেক নেতাকর্মী জানান। তারা বলছেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ হাফিজ আহমদ মজুমদার এলাকা বিমুখ হওয়ায় বিগত প্রায় ৫ বছরে এমপি’র বরাদ্দকৃত কোটি কোটি টাকার উন্নয়ন মূলক কর্মকান্ড দলের নেতাকর্মীদের পাশ কাটিয়ে করার কারনে দলের নেতাকর্মীরা কোথায় এমপি’র উন্নয়নের কাজ হচ্ছে তা জানছেন না। এসব উন্নয়ন মূলক কর্মকান্ডে কমিশন বাণিজ্য ও ভাগ-বাটোয়ারা, অনিয়ম-দুর্নীতির কারনে মাঠ পর্যায়ে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড দৃশ্যমান হচ্ছে না।

বিশেষ করে ২০২২-২০২৩ অর্থ বছরে সংশোধিত উন্নয়ন বাজেটে ‘ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা’ খাতের আওতায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ হাফিজ আহমদ মজুমদারের মাধ্যমে গাছবাড়ী বোরহান উদ্দিন রাস্তার বিভিন্ন স্থানে ভাঙ্গনকৃত অংশে বেডসফিলিং বাবদ ১০ লক্ষ টাকা, গাছবাড়ী নয়াগ্রাম মাসুকের বাড়ি হইতে পূর্বমূখী রাস্তা উন্নয়ন ৫ লক্ষ টাকা এবং নিজ রাজাগঞ্জ গ্রামের আরসিসি রাস্তার পাশে শফিক উদ্দিনের বাড়ি থেকে পূর্বমূখী রাস্তার ড্রেন নির্মাণ ৩ লক্ষ টাকা, উপজেলার অসহায় ও দুস্থ জনসাধারণের মধ্যে ডেউটিন সরবরাহ ১০ লক্ষ টাকা, মুলাগুল কান্দলা নয়াবাজারের বিভিন্ন অংশে পানি নিষ্পাশনের জন্য রিংপাইপ স্থাপন ৪ লক্ষ টাকা, তালবাড়ী লক্ষীপুর গ্রামের আব্দুল ওয়াহাবের দোকানের সম্মুখ হইতে নতুন মসজিদ পর্যন্ত রাস্তা উন্নয়ন ৩ লক্ষ টাকা, ভবানীগঞ্জ গ্রাম জামে মসজিদ রাস্তার দক্ষিণ অংশের উন্নয়ন ৩ লক্ষ টাকা এবং কুওরঘড়ি শ্রী শ্রী বিষহরি মাতার মন্দির গীতা স্কুলের উন্নয়ন ২ লক্ষ টাকা সহ মোট ৪০ লক্ষ টাকার রক্ষণাবেক্ষনের জন্য বরাদ্দ দেয়া হয়েছে। এসব বরাদ্দের মধ্যে সম্প্রতি গাছবাড়ী বোরহান উদ্দিন সড়কের ভাঙ্গা অংশে নিম্ন মানের ভাঙা ইট ও বালু ফেলে কাজ করা হলেও অধ্যবধি পর্যন্ত বরাদ্দকৃত অন্যান্য প্রকল্পের কাজ শুরু হয়নি। এসব উন্নয়ন মূলক কর্মকান্ড বাস্তবায়ন করার জন্য উপজেলা প্রকৌশলী অধিদপ্তরকে দেয়া হয়েছে। এসব প্রকল্পের অনেক কাজ এখন পর্যন্ত বাস্তবায়ন না হওয়ার কারনে টাকা তসরুফ করা হচ্ছে বলে ফেসবুকে ভাইরাল করা হচ্ছে।

এ নিয়ে উপজলো প্রকৌশলী আবু হানিফা’র সাথে স্থানীয় গণমাধ্যমকর্মীরা কথা বললে তিনি ৪০ লক্ষ টাকার কাজের কোন কার্যাদেশ দেখাতে পারেননি। অনেক প্রকল্পের কাজ এখন পর্যন্ত বাস্তবায়ন করা হচ্ছে না কেন জানতে চাইলে, তিনি বলেন চলতি মাসের মধ্যে কাজ সম্পন্ন হবে।

উন্নয়ন মূলক কর্মকান্ডের কাজ থমকে যাওয়ায় এবং প্রকল্পের কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠায় গত কয়েক দিন থেকে রাস্তা-ঘাটের বেহাল দশার চিত্র এবং উন্নয়ন মূলক কর্মকান্ডের অনিয়ম-দুর্নীতি তথ্য তুলে ধরে সাথে এমপি হাফিজ মজুমদার, এমপির কাজ দেখাশোনার কাজে নিয়োজিত সিলেট জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র লুৎফুর রহমানের ছবি জুড়ে দিয়ে ফেসবুকে ক্ষোভ ঝাড়ছেন জনসাধারণ থেকে শুরু করে আওয়ামীলীগ সহ সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মীরা। এতে ফেসবুক পোস্টে প্রচুর নেতিবাচক মন্তব্য করা হচ্ছে।

এ ব্যাপারে সিলেট-৫ আসনের সাংসদ হাফিজ আহমদ মজুমদারের সাথে মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাথে কথা বলা যায়নি।

কানাইঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরীর সাথে কথা হলে তিনি বলেন, সরকারের উন্নয়ন ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ হাফিজ মজুমদারের বরাদ্দকৃত অর্থের কাজ যাতে সঠিকমতো হয় তিনি সব-সময় এ নিয়ে সমন্বয় কমিটিতে কথা বলে থাকেন। এমপির উন্নয়ন মূলক কাজে কারা কমিশন নেন তা খতিয়ে দেখা দরকার। তারপরও উন্নয়ন মূলক কাজে অনিয়ম দুর্নীতি ও সেচ্ছাচারিতার অভিযোগ যেহেতু উঠেছে তা সঠিকভাবে তদন্ত করে দেখার জন্য বলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়