editor
প্রকাশিত: 7:17 PM, July 9, 2023
স্টাফ রিপোর্টার
সিলেটে আয়োজিত তারুণ্যের সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি এবং বিরোধী দলগুলোর এখন একটাই দাবি। সরকারকে পদত্যাগ করতে হবে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এ দাবিতে আগামী ১২ই জুলাই ঢাকা সমাবেশ থেকে নতুন ঘোষণা দেয়া হবে। এই ঘোষণার মাধ্যমে আন্দোলনে নতুন মাত্রা যোগ হবে। এই ঘোষণার পর সবাইকে আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে।
রোববার বিকালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে এই সমাবেশের আয়োজন করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এতে বিএনপি ও এই তিন অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ সফল করতে সিলেট বিভাগের চার জেলা থেকে নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তরুণদের এই সমাবেশের একটাই লক্ষ্য হওয়া উচিত। ৭১ সালে আমরা তরুণ ছিলাম, তখন আমরা যুদ্ধ করেছি দেশকে স্বাধীন করার জন্য। আজকে দেশকে মুক্ত করতে, গণতন্ত্রকে মুক্ত করতে তরুণদের লড়াই করতে হবে।
বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে।
তিনি বলেন, এখন আমাদের ৪০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে, এই মামলা থেকে মুক্ত হয়ে শান্তির দেশ গড়ার জন্য আমাদের লড়তে হবে।
মির্জা ফখরুল বলেন, ১২ তারিখ (১২ই জুন) ঢাকায় সমাবেশ হবে। এই সমাবেশ থেকে আন্দোলনের নতুন ঘোষণা আসবে। এই ঘোষণার মধ্য দিয়ে গণতন্ত্রের আন্দোলনের নতুন যাত্রা শুরু হবে। মানুষ আর মানুষ, যুবক আর যুবকের সমাহার দিয়ে সরকারকে পরাজিত করে জনগণের রাষ্ট্র আমাদের প্রতিষ্ঠা করতে হবে।
তিনি বলেন, জীবনবাজি রেখে আমরা এই লড়াইয়ে থাকবো। দেশকে রক্ষা করতে হলে দেশের আপামর জনসাধারণকে এই আন্দোলনে শরিক হতে আমরা আহবান জানাচ্ছি। আমাদের কথা পরিস্কার। সরকারকে পদত্যাগ করতে হবে। সংসদ বিলুপ্ত করতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়