editor
প্রকাশিত: 7:24 PM, July 10, 2023
শাবিপ্রবি প্রতিনিধি
প্রায় দুই দশক পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. কবির হোসেন।
সোমবার (১০ জুলাই) দুপুর ১২টায় শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এর অনুমোদনক্রমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮৭ এর ধারা ১৩ (১) অনুযায়ী পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. কবির হোসেনকে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর পদে আগামী ৪ বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়েছে। এছাড়া প্রো-ভাইস চ্যান্সেলর পদে কর্মরত থাকাকালীন তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতাদি পাবেন; তিনি প্রো-ভাইস চ্যান্সেলর পদ সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন/সংবিধি দ্বারা নির্ধারিত ও উপাচার্য কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালন করবেন; মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
সদ্য নিয়োগপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন বলেন, আমাকে উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দানে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমি আজ থেকেই যোগদান করবো। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য এ পদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে চাই। এসময় তিনি বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
বিশবিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সুত্রে জানা যায়, সর্বশেষ ২০০২ সালে প্রথম উপ-উপাচার্যের নিয়োগ পান অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদ। তিনি ২০০৩ সালের ২৭ এপ্রিল পর্যন্ত প্রায় এক বছর উপ-উপাচার্যের দায়িত্ব পালন করেন। কিন্তু এরপর প্রায় দুই দশক পেরিয়ে এ পদটি শুন্য ছিলো। তবে ২০২৩ সালে এসে এ পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. কবির হোসেন।
জানা যায়, অধ্যাপক ড. কবির হোসেনের জন্মস্থান কুমিল্লা জেলার বরুড়া উপজেলায়। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরে ২০০০ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি এবং ২০০৪ সালে জাপানের সাপ্পোরো মেডিকেল ইউনিভার্সিটি থেকে পোস্ট-ডক্টরেট ডিগ্রি লাভ করেন। ড. কবির হোসেন ১৯৯১ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন।
বর্তমানে তিনি শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের মেডিকেল প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি শিক্ষক সমিতির সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করছেন।
এছাড়া সিলেটের লিডিং ইউনিভার্সিটিতে উপাচার্য (ভারপ্রাপ্ত) ও উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি শাবিপ্রবির ভৌত বিজ্ঞান অনুষদ এবং কৃষি ও খনিজ অনুষদের ডিন, পরিসংখ্যান বিভাগের প্রধান , শাবির গবেষণা কেন্দ্রের পরিচালক, পরিবহন প্রশাসকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে