editor
প্রকাশিত: 11:26 AM, July 12, 2023
ডিএসএস ডেস্ক :: ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের অঞ্চলগুলোতে ফের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার (১২ জুলাই) এই হামলা চালানো হয়। এর আগে, গতকালও কিয়েভকে লক্ষ্য করে ড্রোন হামলা করেছিল রুশ সেনারা।
বিষয়টি নিশ্চিত করে ইউক্রেনের একজন সামরিক কর্মকর্তা বলেছেন, রাশিয়া পরপর দুই রাতে কিয়েভ এবং নিকটবর্তী অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে।
“বিমান অভিযানের সতর্কতা জারি! কিয়েভের দিকে এই অঞ্চলে নিযুক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা,”
বুধবার সকালে টেলিগ্রাম অ্যাপে ইউক্রেনের কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো বলেছেন, ‘হামলার সতর্কতা সাইরেন চালু রয়েছে। এই অঞ্চলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কিয়েভে কাজ করছে। ’
কিয়েভের সামরিক প্রশাসন পরবর্তী ঘোষণা না দেওয়ার আগ পর্যন্ত জনগণকে আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রত্যক্ষদর্শীরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শব্দের মতো বিস্ফোরণের শব্দ শুনেছেন।
ইউক্রেনের স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, কিয়েভের আকাশসীমায় প্রবেশ করা সব রাশিয়ান ড্রোন শনাক্ত ও ধ্বংস করা হয়েছে। প্রাথমিকভাবে হতাহতের বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন