editor

প্রকাশিত: 8:15 PM, July 12, 2023

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে সংক্ষিপ্ত সফর শেষে এড. নাসির দেশে ফিরেছেন, বিমানবন্দরে সংবর্ধিত

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে সংক্ষিপ্ত সফর শেষে এড. নাসির দেশে ফিরেছেন, বিমানবন্দরে সংবর্ধিত

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান সপরিবারে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ১৬ দিনের সংক্ষিপ্ত সফর শেষে বুধবার (১২জুন) দুপুর ১২:৩০ টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

এসময় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান। এ উপলক্ষে বিমানবন্দরে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী’র সভাপতিত্বে এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্যে এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন আর কিছু ষড়যন্ত্রকারীরা বিদেশে বসে ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করার জন্য সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ সতর্ক রয়েছেন। যেকোনো অপশক্তিকে মোকাবেলার সক্ষমতা সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের রয়েছে।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সিলেট সিটি নির্বাচনে একজন প্রবাসীকে মেয়র প্রার্থী হিসাবে দিয়েছিলেন। সিলেটের মানুষ তাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করায় প্রতিটি সেন্টারে নৌকা বিপুল ভোটে বিজয়ী হয়েছে। এটা সকলের বিজয়। ঠিক তেমনিভাবে আগামী জাতীয় নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করলে সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনে নৌকা বিপুল ভোটে বিজয়ী হবে, ইনশাআল্লাহ। তিনি তাঁর বক্তব্যে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফরকালে সকল প্রকার সহযোগিতা করার জন্য প্রবাসীদের প্রতি এবং আজকে উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মোঃ নিজাম উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, কবীর উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ শমসের জামাল, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরমান আহমদ শিপলু, জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক এডভোকেট আজমল আলী, মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারি আব্দুর রহমান জামিল, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মুস্তাক আহমদ পলাশ, যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, উপ-দফতর সম্পাদক মো: মজির উদ্দিন, মহানগর আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক সোয়েব আহমদ, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মতিউর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: নিজাম উদ্দিন চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আখলাকুর রহমান চৌধুরী সেলিম, আবদাল মিয়া, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতোজ জোহরা রওশন জেবিন, জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট ফখরুল ইসলাম, গোলাপ মিয়া, ডাঃ নাজরা আহমদ চৌধুরী, মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সুদীপ দে, সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিরন মিয়া, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আফতাব আলী কালা, জেলা পরিষদ সদস্য নাসির উদ্দিন, আব্দুল হামিদ, খছরুল হক, সুবাস দাস, তামান্না নাজমুল হেনা, সুষমা সুলতানা রুহি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, জেলা মহিলা লীগের সভাপতি এড. সালমা সুলতানা, সাধারণ সম্পাদক হেলেন আহমেদ, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি আসমা কামরান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক সুজন দেব নাথ প্রমুখ।

এছাড়াও সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন উপজেলা থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী, সিলেট জেলা পরিষদের কর্মকর্তা, কর্মচারী, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়