editor

প্রকাশিত: 8:21 PM, July 12, 2023

সুনামগঞ্জে আবারো বেড়েছে নদ-নদীর পানি, ডুবেছে রাস্তাঘাট: চরম দূর্ভোগ

সুনামগঞ্জে আবারো বেড়েছে নদ-নদীর পানি, ডুবেছে রাস্তাঘাট: চরম দূর্ভোগ

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে গত কয়েক দিনের টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে আবারো বৃদ্ধি পেয়েছে সুরমা, যাদুকাটা, চলতি, রক্তি, বৌলাই, পাটলাই, কালনী ও কুশিয়ারাসহ আরো বিভিন্ন নদ-নদীর পানির।

আজ বুধবার (১২ জুলাই) দুপুরে সরেজমিন গিয়ে দেখা গেছে- সুনামগঞ্জ-বিশ^ম্ভরপুর সড়কের দূর্গাপুর পাকা সড়ক আবার পানিতে ডুবে গেছে। সেই এসড়কের শক্তিয়ারখলা ১শ মিটার সড়কের ওপর পানির পরিমান বেড়ে যাওয়ার কারণে ইঞ্চিন চালিয়ে নৌকা দিয়ে মানুষ ও মোটর সাইকেল পারাপার করছে। তাই বন্ধ রয়েছে ভারী যানবাহন চলাচল। এছাড়া তাহিরপুর-বাদাঘাট সড়কের সূর্যেরগাঁও, জামালগড় পয়েন্ট, পেছানারঘাট ও পাতারগাঁও এলাকা পানিতে ডুবে গেছে। একারণে চরম দূর্ভোগে পড়েছে পর্যটক ও স্থানীয় এলাকাবাসী।

অন্যদিকে পাহাড়ি ঢলের পানি নদী-নদী দিয়ে প্রবাহিত হয়ে হাওরে প্রবেশ করছে। একারণে জেলার মধ্যনগর, তাহিরপুর, বিশ^ম্ভরপুর, দিরাই, শাল্লা, দোয়ারাবাজার, শান্তিগঞ্জ, ছাতক, জগন্নাথপুর ও জামালগঞ্জ উপজেলার হাওরগুলোতে পানি বেড়েই চলেছে। তাই বর্ষার শুরু পর থেকে হাওর এলাকার প্রায় ১০ লাখ মানুষ পানিবন্ধি হয়ে পড়েছে। পানিতে ডুবে গেছে গ্রামীন কাঁচা পাকা সড়ক। এজন্য ছোট-বড় ইঞ্জিনের নৌকা দিয়ে একস্থান থেকে অন্যস্থানে যাতায়াত করতে গিয়ে প্রতিদিনই নানান ভোগান্তির শিকার হতে হচ্ছে হাওর পাড়ে অসহায় মানুষকে।

এব্যাপারে তাহিরপুরের যাত্রীবাহী মোটর সাইকেল চালক বিজয় দাস, তুহিন মিয়া, বিশ^ম্ভরপুরের সিএনজি চালক জহির মিয়া, রহমত আলী, আজিজুল ইসলামসহ আরো অনেকে বলেন- পানি বৃদ্ধি পাওয়ার কারণে আমরা তাহিরপুর হতে বিশ^ম্ভরপুর হয়ে সুনামগঞ্জ জেলা শহরে সড়ক পথে যাত্রী নিয়ে যেতে পারছিনা। নৌকা দিয়ে পারাপার হতে হয়। এজন্য খরছ বেড়ে যাওয়ায় রোজগার কম হচ্ছে, বেড়েছে দূর্ভোগ।

সুনামগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান- গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জের সুরমা নদীর পানি ৩৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার প্রধান নদ-নদীগুলো আবার ফুলে উঠেছে। তবে হাওরগুলো এখনও অনেক পানি ধারনের সক্ষমতা রয়েছে। তাই বন্যার শঙ্কা নেই। আগামী কয়েক দিন সুনামগঞ্জ ও ভারতের চেরাপুঞ্জিতে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে পানি বিপদসীমা অতিক্রম করবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়