editor

প্রকাশিত: 8:56 PM, July 12, 2023

ডেঙ্গুতে মৃত্যু ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

ডেঙ্গুতে মৃত্যু ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

5

ডিএসএস ডেস্ক :: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন এক হাজার ২৪৬ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরে একদিনে হাসপাতালে ভর্তির সর্বোচ্চ রেকর্ড। এ সময়ে মারা গেছেন পাঁচজন ডেঙ্গুরোগী।

3

বুধবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার (১১ জুলাই) চলতি বছরে একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক হাজার ৫৪ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ সময়ে রেকর্ড সাত জন মারা যান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে এক হাজার ২৪৬ জন নতুন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি রোগীর ৭০৯ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ঢাকার বাইরে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ৫৩৭ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে সারা দেশে সর্বমোট তিন হাজার ৭৯১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে দুই হাজার ৫৩০ জন এবং ঢাকার বাইরে সারা দেশে এক হাজার ২৬১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

2

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১২ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১৬ হাজার ১৪৩ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে রয়েছেন ঢাকায় ১১ হাজার একজন এবং ঢাকার বাইরে সারা দেশে ৫ হাজার ১৪২ জন।

একই সময়ে সারা দেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী ১২ হাজার ২৬৪ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী আট হাজার ৪০২ জন এবং ঢাকার বাইরে সারা দেশে তিন হাজার ৮৬২ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৮৮ জনের মৃত্যু হয়েছে।

4

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।

এস এ

1

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

5 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

8 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

7 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

8 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

3 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

5 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

5 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

6 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা

1
5