editor
প্রকাশিত: 9:01 PM, July 12, 2023
ডিএসএস ডেস্ক :: ইউক্রেনের জন্য একটি দীর্ঘমেয়াদী নিরাপত্তা ব্যবস্থা অনুমোদন করতে যাচ্ছে বিশ্বের সাত বৃহৎ অর্থনীতির দেশকে নিয়ে গঠিত জি-৭ জোট। বুধবার (১২ জুলাই) ন্যাটো সম্মেলনে জোটের সদস্যরা এই প্রত্যাশার কথা জানান।
শিগগিরই এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হবে। দীর্ঘমেয়াদী এই নিরাপত্তা ব্যবস্থার মধ্যে থাকবে প্রতিরক্ষা সরঞ্জাম, প্রশিক্ষণ এবং গোয়েন্দা তথ্য আদান-প্রদান।
এ বিষয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, চুক্তিটি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কাছে একটি ‘শক্তিশালী সংকেত’ পাঠাবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ন্যাটোতে যোগদানের জন্য সময়সীমা নির্ধারণ করতে বলার পরই এ ঘোষণাটি এলো।
সুনাক বলেছেন, ‘কিয়েভের মিত্ররা দীর্ঘমেয়াদে ইউক্রেনকে রক্ষা করার আনুষ্ঠানিক ব্যবস্থা নিচ্ছে। ’
তিনি বলেন, ‘ইউক্রেনে যা ঘটেছে, আমরা কখনই তার পুনরাবৃত্তি দেখতে চাই না। এই ঘোষণাটি আমাদের প্রতিশ্রুতিকে আবারও নিশ্চিত করে যে, রাশিয়া যে ধরনের বর্বরতা চালিয়েছে তার জন্য ইউক্রেনকে কখনও অরক্ষিত রাখা হবে না। ’
তিনি যোগ করেছেন যে, কিয়েভের ‘ন্যাটো সদস্যপদ লাভের পথ’, সেইসঙ্গে ন্যাটো সদস্যদের ‘আনুষ্ঠানিক, বহুপাক্ষিক এবং দ্বিপাক্ষিক’ সমর্থন রাশিয়ার প্রেসিডেন্টের কাছে একটি স্পষ্ট বার্তা পাঠাবে। এটি ‘ইউরোপে শান্তি ফিরিয়ে আনবে’।
সুনাক বলেছেন, জি-৭ অংশীদার কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান এবং যুক্তরাষ্ট্রের এই চুক্তিতে যুক্তরাজ্য অগ্রণী ভূমিকা পালন করেছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন