editor
প্রকাশিত: 12:37 PM, July 13, 2023
ডিএসএস ডেস্ক :: হবিগঞ্জে জাল তালাকনামা তৈরির অভিযোগে কাজীসহ ৬ জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো.আবদুল আলীম।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পেশকার খালেদ আহমেদ।
আসামিরা হলেন- জেলার লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিস্ট্রার কাজী মাওলানা আব্দুল কাইয়ুম, হবিগঞ্জ শহরের খোয়াই আবাসিক এলাকার বাসিন্দা শরীফ আক্তার, উমেদনগর এলাকার বাসিন্দা মো. সোনা মিয়া সর্দার, লাখাই উপজেলার দেওয়ান শফিকুল ইসলাম, ঝাড় মিয়া ও বানিয়াচং উপজেলার টুপিয়াজুরী গ্রামের ওয়াহাব মিয়া।
এর আগে, জাল তালাকনামা তৈরির অভিযোগে গত বছর এ ছয়জনের নামে আদালতে মামলা দায়ের করেছিলেন খোয়াই আবাসিক এলাকার মৃত লুৎফুর রহমানের স্ত্রী শাহীনা আক্তার।
অভিযোগ তদন্ত শেষে সম্প্রতি আদালতে ছয় আসামির নামে প্রতিবেদন দাখিল করে সিআইডি। তা আমলে নিয়ে বিচারক তাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
মামলায় অভিযোগ করা হয়, মৃত লুৎফুর রহমান দ্বিতীয় স্ত্রী শরীফা আক্তার। তিনি মারা যাওয়ার পর অন্য পাঁচজনের সহযোগিতায় শরীফ আক্তার, লুৎফুর রহমান ও শাহীনা আক্তারের নামে জাল তালাকনামা তৈরির মাধ্যমে সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন।
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়