editor

প্রকাশিত: 4:06 PM, November 7, 2020

দিরাইয়ে জাতীয় সমবায় দিবস পালি

দিরাইয়ে জাতীয় সমবায় দিবস পালি

 দিরাই প্রতিনিধি:

বঙ্গবন্ধুর দর্শন- সমবায়ে উন্নয়ন এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জের দিরাইয়ে ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। শনিবার(৭ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে সমবায়ীদের অংশগ্রহনে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদ্বোধন করা হয়।পরে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীদের উদ্যোগে বেলা সাড়ে ১১টায় উপজেলা গণমিলনায়ত হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: সফি উল্লা’র সভাপতিত্বে এবং ভাটিবাংলা সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির নির্বাহী সদস্য ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নারী ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রিপা সিনহা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার রাজমনি সিংহ। অন্যদের বক্তব্য রাখেন,রাচ কৃষি সমবায় সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা যতীন্দ্র কুমার দাস, ভাটিবাংলা সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির সভাপতি প্রশান্ত সাগর দাস, পল্লী বাংলা সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির সভাপতি কানু রঞ্জন দাস, বলাকা কৃষি সমবায় সমিতির সভাপতি আবুল কাশেম, দিগন্ত কৃষি সমবায় সমিতির সভাপতি হোসনে আরা বেগম প্রমুখ। আলোচনা সভা পরবর্তী কালে গত বৈশাখী মৌসুমে করোনাকালীন সময়ে হাওরে ধানকাটার শ্রমিক সংকটে বিনাপারিশ্রমিকে পুরো মৌসমে কৃষকদের ধানকাটায় অবদান রাখার জন্য ভাটিবাংলা সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিমিটেডকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম চেন্ধুরী ও ইউএনও মো: সফি উল্লা সহ অতিথিবৃন্দ সম্মাননা স্বারকটি ভাটিবাংলা সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি প্রশান্ত সাগর দাসের হাতে তুলে দেওয়া হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে