editor
প্রকাশিত: 6:38 PM, July 13, 2023
আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবু নাসের জাফর উলাহ বলেছেন, শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার মাধ্যমে মানুষের সেবা করতে হলে ভালো প্রতিষ্ঠান যাছাই করে মানসম্পন্ন শিক্ষা অর্জন করতে হবে। তিনি বলেন, গণমানুষের স্বাস্থ্যসুরক্ষায় নার্সিং, প্যারামেডিকস ও হেলথ টেকনোলজির বিভিন্ন কারিগরি শিক্ষায় শিক্ষিত জনগোষ্ঠীই আমাদের প্রথম ভরসার জায়গা।
ড. আবু নাসের জাফর উলাহ গতকাল নগরীর পূর্বশাহী ঈদগাহে আরটিএম অডিটোরিয়ামে আরটিএম মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের ২০২৩ শিক্ষাবর্ষের বি.এস.সি নার্সিং, ডিপ্লোমা নার্সিং, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, মেটস, আইএসটি ও কমিউনিটি প্যারামেডিকস এ নবাগত ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আরটিএম ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক ও আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ম্যানেজিং ট্রাস্টি ড. আহমদ আল ওয়ালীর সভাপতিত্বে এবং জান্নাতুল ফেরদৌস, ফৌজিয়া সুলতানা, আকলিমা বেগম ও ইমাদ উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জাতীয় স্বেচ্ছাসেবী সংস্থা সীমান্তিকের এডভাইজার ও আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির স্টুডেন্ট এফেয়ার্স এডভাইজার মাজেদ আহমদ চঞ্চল। অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন আরটিএম মানবকল্যাণ উন্নয়ন কেন্দ্রের পরিচালক ও অধ্যক্ষ ডা. এস এম ফরিদুল ইসলাম লতিফী। নবাগত ও বর্তমান ছাত্রছাত্রী ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আরটিএম নার্সিং কলেজের অধ্যক্ষ আসিক চন্দ্র দাস, অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন হাফিজ মজুমদার ট্রাস্টের সহকারী সেক্রেটারি শুভ্রকান্তি দাস চন্দন প্রমুখ।
বক্তারা বলেন, সুদীর্ঘ বহু বছর ধরে এই ধরণের প্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে সেবার পাশাপাশি দেশে-বিদেশে শত শত মানুষের কর্মসংস্থানের সুযোগে করে দেওয়ার জন্য আরটিএম এর প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির সহ পরিচালনায় যুক্ত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আরটিএম এমন কর্মপ্রবাহ সর্বত্র ছড়িয়ে দেয়ার আহবান জানান।
অনুষ্ঠানে অধ্যক্ষ মাজেদ আহমেদ চঞ্চল নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে আগামী ১৫ জুলাই থেকে অনুষ্ঠিতব্য আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ভর্তি মেলা ও আরটিএম মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রের ফুড ফেস্টিভ্যালে সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান।
সভাপতির বক্তব্যে ড. আহমদ আল ওয়ালী আরটিএম মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র ও আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির অগ্রযাত্রায় সবার অব্যাহত সহযোগিতার জন্য অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাগণকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ নিজাম উদ্দিন, নয়ন রঞ্জন দাস, অনুজ সরকার শুভ, এনামুল আসিফ লতিফী, হোসেইন আহমদ বাবু, রিফাতুল ইসলাম সহ আরটিএম মানবসম্পদ উন্নয়ন কেন্দ্র ও আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির শিক্ষক-কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।
শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত এবং গীতা পাঠ ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। শেষে মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন