editor

প্রকাশিত: 7:37 PM, July 13, 2023

কুলাউড়ায় ভূমি ও গৃহহীনমুক্ত করার লক্ষ্যে যৌথ সভা

কুলাউড়ায় ভূমি ও গৃহহীনমুক্ত করার লক্ষ্যে যৌথ সভা

কুলাউড়া প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন (ক শ্রেণী) মুক্ত উপজেলা ঘোষনার লক্ষ্যে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধী সমাজের ব্যক্তিবর্গকে নিয়ে উপজেলা প্রশাসনের একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে যৌথ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আবদুল হক। সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবু মাসউদ, উপজেলা প্রকৌশলী তারেক বিন ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোঃ ময়নুল হক, ভূকশিমইল ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, কাদিপুর ইউপি চেয়ারম্যান জাফর আহমদ গিলমান, বরমচাল ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খান সুইট, শরীফপুর ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান জিমিউর রহমান চৌধুরী ফুল মিয়া, কর্মধা ইউপি চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ, সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম মছব্বির আলী, সিনিয়র সাংবাদিক আজিজুল ইসলাম, চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল, সহ-সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান খোন্দকার বলেন, মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ১ম পর্যায়ে ১১০টি, ২য় পর্যায়ে ১০০টি, ৩য় পর্যায়ে ১১৩টি ও ৪র্থ পর্যায়ে ৯৬টি ঘর বরাদ্দ করা হয়। ৪র্থ পর্যায়ের নির্ধারিত উপজেলার কাদিপুর ইউনিয়নের উত্তর কৌলা (ঢুলিপাড়া) এলাকায় ৩৬টি, ও ফরিদপুর এলাকায় ২৬টি ঘর জমি ক্রয় করে তৈরি করা হয়। এছাড়া হাজীপুরের পীরের বাজারে ৫টি, শরীফপুরের কালারায়ের চর এলাকায় ১৬টি ও কর্মধা ইউনিয়নের দক্ষিণ টাট্টিউলীতে ১৩টিসহ মোট ৯৬টি ঘর সরকারের খাস জমিতে তৈরি করা হয়েছে। তিনি আরো বলেন, ইতিমধ্যে যেসকল ঘরে ভূমিহীনরা উঠেছেন তাদের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে খোঁজখবর রাখা হচ্ছে। প্রধানমন্ত্রী কর্তৃক এই উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করার পর যদি প্রাকৃতিক দুর্যোগ, অগ্নিকান্ড, বন্যাসহ অন্য কোন কারণে যদি কেউ গৃহহীন হয় তাহলে পরবর্তীতে তাদেরকেও সরকারের এই প্রকল্পের মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে