editor

প্রকাশিত: 10:31 PM, July 13, 2023

দোয়ারাবাজার ভারতের মেঘালয় থেকে নেমে আসা অব্যাহত পাহাড়ি ঢলে

দোয়ারাবাজার ভারতের মেঘালয় থেকে নেমে আসা অব্যাহত পাহাড়ি ঢলে
দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি :
ভারতের মেঘালয় থেকে নেমে আসা অব্যাহত পাহাড়ি ঢলে সুনামগঞ্জের দোয়ারাবাজারে নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উপচে পড়া স্রোতের তোড়ে নদীর দুই তীরের অন্তত অর্ধশত বাড়িঘরে পানি উঠায় অনেক পরিবারের উনুনে হাঁড়ি বসেনি গত দুদিন ধরে। রাস্তা, হাওর, মাঠঘাট ও গোচারণ ভূমি তলিয়ে যাওয়ায় গবাদিপশু পশুপাখি নিয়ে চরম বিপাকে পড়েছেন বিপর্যস্ত মানুষজন। বিশেষত চেলা, মরা চেলা, চলতি, চিলাই খাসিয়ামারা ও চিলাই নদীর পানি বেড়ে সুরমা, বগুলা, লক্ষীপুর, নরসিংপুরসহ উপজেলার বিভিন্ন এলাকার সহস্রাধিক একর আমনের বীজতলা তলিয়ে যাওয়ায় চোখে সর্ষে ফুল দেখছেন কৃষিজীবী পরিবারগুলো। এদিকে, পাহাড়ি ঢলে জিরাগাও নদীর পূর্ব পাড়ের অর্ধশতাধিক বসত ঘরে পানি ঢুকে আসবাবপত্র বিনষ্ট হওয়াসহ ভেঙে যাচ্ছে অনেক বসতভিটা। হুমকিতে রয়েছে খাসিয়ামারা নদীর দুই পাড়ের বেড়িবাধ। ইতোমধ্যে সুরমা ইউনিয়নের মহব্বতপুর-রাবারড্যাম রাস্তা রয়েছে হুমকির মুখে। খাসিয়ামারা নদীর দুই কুল উপচে টিলাগাও এলাকায় রাস্তা তলিয়ে যাচ্ছে।
এদিকে চিলাই নদীর বেরীবাধ ভেঙে  উপজেলার বাংলাবাজার-বগুলাবাজার সড়কের চিলাই নদীর রাবারড্যাম্প সংলগ্ন কালভার্টের পাটাতনের নিচের মাটি সরে যাচ্ছে, যে কোনো সময় ঘটতে পারে বড় ধরণের দূর্ঘটনা। বিচ্ছিন্ন হতে পারে বাংলাবাজার টু বগুলাবাজার যোগাযোগ  ব্যবস্থা। দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ মোর্শেদ মিশু জানিয়েছেন, পাহাড়ি ঢলে বসতঘরে পানি উঠে ক্ষতি হলে ইউপি চেয়ারম্যান মেম্বারদের তা দেখার নির্দেশনা দেওয়া আছে। শিগগির বাংলাবাজার টু বগুলাবাজার সড়কের কালভার্টের পাটাতনের নিচে বস্তা দিয়ে মেরামত করা হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়