editor
প্রকাশিত: 10:48 PM, July 13, 2023
বিশ্বনাথ প্রতিনিধি
‘আমরা যখন বাজারে যাই, তখন মানুষের মুখে শুনতে পাই, বাণিজ্যমন্ত্রী বাজার সিন্ডিকেটের হোতা। সেই সিন্ডিকেটই তাঁকে এ জায়গায় বসিয়ে রেখেছে। লজ্জা-শরম থাকলে তিনি পদত্যাগ করতেন।’ এমন মন্তব্য করেছেন গণফোরামের মোকাব্বির খান এমপি।
আজ বৃহস্পতিবার সিলেটের বিশ্বনাথে মজলিশপুর-মজনপুর গ্রামবাসীর উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মোকাব্বির খান বলেন, ‘দেশের মানুষ আজ অসহায়, দ্রব্যমূল্য মানুষের ক্রয়-ক্ষমতার মধ্যে নেই। অসৎ ব্যবসায়ী, অসৎ আমলা ও অসৎ রাজনীতিবিদ—এই তিনটা মিলেই সিন্ডিকেট সৃষ্টি করে রাষ্ট্রকে জিম্মি করে রেখেছে। আর সেই সিন্ডিকেটের সদস্যরা নিজের ইচ্ছেমতো দ্রব্যমূল্য বৃদ্ধি করছে।’
মোকাব্বির আরও বলেন, ‘তা ছাড়া বাণিজ্যমন্ত্রী স্বীকার করেছেন, তিনি বাজার সিন্ডিকেটে হাত দিতে পারছেন না। কেন হাত দিতে পারছেন না। উনি নিজেও একজন ব্যবসায়ী। তাই আমরা যখন বাজারে যাই, তখন মানুষের মুখে শুনতে পাই, বাণিজ্যমন্ত্রী বাজার সিন্ডিকেটের হোতা। সেই সিন্ডিকেটই তাঁকে বাণিজ্যমন্ত্রীর জায়গায় বসিয়ে রেখেছে। লজ্জা-শরম থাকলে তিনি পদত্যাগ করতেন।’
সাবেক ইউপি মেম্বার আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি চক্রবর্তী ও সহকারী শিক্ষক শামীম আহমদ।
বক্তব্য দেন আব্দুর রহমান, হাবিব খান, কাওছার আহমদ মাসুম, ফয়সল আহমদ, মজলিশপুর যুব সংঘের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও সংগঠক আব্দুস সালাম। সঞ্চালনা করেন মাওলানা শাহিদ খান। অনুষ্ঠানে বিপুলসংখ্যক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন