editor

প্রকাশিত: 11:56 PM, July 13, 2023

সিলেট সিটি নির্বাচনে ভোটের হার নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের হতাশা

সিলেট সিটি নির্বাচনে ভোটের হার নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের হতাশা

স্টাফ রিপোর্টার
সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, পুলিশ সুপার, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী এবং জেলা প্রশাসকের সাথে পৃথক বেঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধিদল।

বৃহস্পতিবার সকালে প্রতিনিধি দলের সদস্যরা সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা ও পুলিশ সুপারের সাথে বৈঠক করেন তারা। এরপর বিকেলে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সাথে মতবিনিময় করেন তারা। রুদ্ধদ্বার এসব বৈঠকে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকগুলোতে সিলেট সিটি করপোরেশনসহ সাম্প্রতিক অনুষ্ঠিত সকল নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশের অধিকার, ভোটার উপস্থিতি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা যায়।

মতবিনিময় শেষে জেলা প্রশাসক মো. মজিবর রহমান সংবাদিকদের বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইইউর পর্যবেক্ষক আসবেন। মূলতঃ তারা কিভাবে কাজ করবেন সেই বিষয়ে আলোচনা করেছেন তারা।

জেলা প্রশাসক জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কোন সমস্যা আছে কিনা তা জানতে চেয়েছে প্রতিনিধি দলের সদস্যরা। সেইসাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটের পরিবেশ জানতে চেয়েছেন তারা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, আমরা প্রতিনিধি দলের সদস্যদের আশ্বস্ত করে জানিয়েছি, কিছুদিন আগেই আমাদের সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনটি অত্যন্ত শান্তিপূর্ণ হয়েছে এবং এতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা সহিংসতা ঘটেনি। আমাদের আন্তঃবিভাগীয় সমন্বয় রয়েছে। যে কারণে বিগত সিটি কর্পোরেশন নির্বাচন ও ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হয়েছে। একইভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনও অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে ইইউ প্রতিনিধিদলকে জানান জেলা প্রশাসক।

তবে গত জুনে অনুষ্ঠিত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৪৬ শতাংশ ভোট ইইউ প্রতিনিধিদের কাছে কিছুটা কম মনে হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

বৈঠকগুলোতে ঢাকার বাইরে রাজনৈতিক দলগুলোর নির্বাচনকেন্দ্রীক অবস্থানে খোঁজ খবর নিয়েছেন তারা।

এরআগে সকালে নগরভবনে সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষের সাথে বৈঠক করে নির্বাচনের পরিবেশ মূল্যায়ন করতে আসা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয় সদস্যের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল।

সকাল ১০ টায় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হকের সাথে নগর ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হকের নেতৃত্বে ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এদিন সিলেটের জেলা প্রশাসকের

নির্বাচনকালীন সিলেটে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ মিশনের একটি দল পর্যবেক্ষক হিসেবে কাজ করবে বলে জানান ইইউ প্রতিনিধিরা। বৈঠকে তারা সিটি করপোরেশনের সহযোগিতা প্রত্যাশা করেন। সিসিকের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগীতার আশ্বাস দেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক।

বৈঠকগুলোতে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন ২০২৩ এর, ফার্স্ট সেক্রেটারি (পিলিটিক্যাল) সেবাস্টিন রিগার ব্রণ, নির্বাচন ও রাজনীতি বিষয়ক এক্সপার্ট দিমিত্রা আয়ানউ, সিকিউরিটি এক্সপার্ট ইয়ান মিলার, লিগ্যাল এক্সপার্ট ক্রিস্টিনা আলভেস, লজিস্টিক এক্সপার্ট ক্রিস্টপার চ্যামেইন, প্রোগ্রাম ম্যানেজার মেরি-হেলিন এন্ডারলিন, তানজা নাদের প্রমুখ।

দুই সপ্তাহের সফরে বাংলাদেশ এসেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল। গত শনিবার থেকে রোববার ভোরের মধ্যে আলাদাভাবে বাংলাদেশ আসে দলটি। রোববার থেকে আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু হয়। ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য পররাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশনসহ পশ্চিমা কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে