editor

প্রকাশিত: 11:53 AM, July 14, 2023

সিলেট তামাবিল-জাফলং সড়কে জৈন্তিয়া বাসীর বাস-মিনিবাস বর্জন কর্মসূচি অব্যাহত রাখতে সর্বস্থরের জনগণের প্রতি আহবান

সিলেট তামাবিল-জাফলং সড়কে জৈন্তিয়া বাসীর বাস-মিনিবাস বর্জন কর্মসূচি অব্যাহত রাখতে সর্বস্থরের জনগণের প্রতি আহবান

জৈন্তিয়া ১৭পরগনা সালিশ সমন্বয় কমিটি’র বৈঠকে সিদ্ধান্ত!!

জৈন্তাপুর প্রতিনিধি:

উত্তর-পূর্ব সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার সমন্বয়ে গঠিত জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটি। ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির আহবানে সিলেট তামাবিল জাফলং,সিলেট কানাইঘাট, সিলেট গোয়াইনঘাট সড়কে যাত্রীবাহী বাস-মিনিবাস বর্জন কর্মসূচি অব্যাহত রাখতে সর্বস্থরের জনগণের প্রতি আহবান জানানো হয়েছে। জৈন্তিয়া ১৭ পরগনার পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী বাস বয়কট কর্মসূচি অব্যাহত রাখার ঘোষনা দেয়া হয়েছে। গত ১৩ জুলাই বৃহস্পতিবার জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে বিকেল ৩টায় অনুষ্ঠিত বৈঠক শেষ পরগনার নেতৃবৃন্দ স্থানীয় সাংবাদিকদের নিকট এসব তথ্য জানান। সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম-কে প্রকাশ্যে ক্ষমা চাওয়া সহ তিন’টি দাবীতে সিলেট তামাবিল সড়কে বাস-মিনিবাস গাড়ি বর্জন কর্মসুচি অব্যাহত রাখতে সর্বস্থরের জৈন্তিয়া বাসির প্রতি আহবান করা হয়েছে। সভায় আগামী রোববার পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়। বৈঠকের আগ পর্যন্ত বাস বর্জন কর্মসুচি চালিয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জৈন্তিয়া ১৭পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মৌলা চৌধুরী। সভায় স্বাগত বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন। সভায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, গোইয়ানঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, কানাইঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মুহিবুল হক মুহিব,গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান এডভোকেট জামাল উদ্দিন, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, এডভোকেট মোহাম্মদ আলী,পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান (লেবু), জৈন্তাপুর ইমরান আহমদ মহিলা সরকারী কলেজের সহকারী অধ্যাপক শাহেদ আহমদ, গোয়াইনঘাট উপজেলার আলীরগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদ, চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী,গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন,পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুন পারভেজ, ডৌ-বাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, চারিকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল,বড় চতুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন চতুলী,ঝিঙ্গাবাড়ি এলাকার প্রবীণ মুরব্বী আব্দুস সালাম, বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব হোসাইন আহমদ, দরবস্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী এনায়েত উল্লাহ, চিকনাগুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবি এম জাকারিয়া, জৈন্তিয়া ছিন্নমুল সংস্থা (জেছিস)’র নিবার্হী পরিচালক এটি এম বদরুল ইসলাম, জৈন্তাপর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলা উদ্দিন, বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব মো: আজব আলী (সেট), প্রবীণ মুরব্বী মাস্টার নাজিম উদ্দিন আলমাস, তাহির আলী (কলাই), জাসদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আহমদ, সমাজসেবী আব্দুল মতিন শাহীন, মাওলানা মুহিবুল হক, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, সাবেক সভাপতি ফয়েজ আহমদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মো: কুতুব উদ্দিন, মাওলানা কবির আহমদ, মাসহুদ আজহার, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম। এছাড়া বৈঠকে তিন উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আগামী রোববার পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। সভায় বাস-মালিক ও শ্রমিক ইউনিয়নের পক্ষে ঘটনার বিষয়ে নিষ্পত্তির প্রস্তাব দেওয়া হলে পরবর্তী সভায় আলোচনা করে সিদ্ধান্ত গ্রহন করা হবে তাদের-কে জানানো হয়। এদিকে তামাবিল জাফলং মহাসড়কে বিচ্ছিন্ন ভাবে কয়েক’টি যাত্রীবাহী বাস চলাচল করলেও সাধারণ জনগণ ১৭ পরগণার সিদ্ধান্তকে সমর্থন করে বাস বর্জন কর্মসুচি পালন করেন। উল্লেখ্য: গত ৭ জুলাই শুক্রবার রাতে সিলেট তামাবিল জাফলং মহাসড়কের দরবস্ত এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হওয়ার ঘটনা-কে কেন্দ্র করে জৈন্তিয়া ১৭পরগনা ও সিলেট বাস মালিক সমিতি ও শ্রমিকদের মধ্যে এই বিরোধ সৃষ্টি হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন