editor

প্রকাশিত: 10:48 PM, July 14, 2023

ফ্যাসিস্ট সরকারের পতনের একদফা দাবীতে ১৮ জুলাইয়ের পদযাত্রা সফল করুন : নাসিম হোসাইন

ফ্যাসিস্ট সরকারের পতনের একদফা দাবীতে ১৮ জুলাইয়ের পদযাত্রা সফল করুন : নাসিম হোসাইন

সিলেট জেলা ও মহানগর বিএনপির প্রস্তুতি সভা

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদী শাসনে গণতন্ত্র পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার স্বার্থে জাতি আজ ঐক্যবদ্ধ হয়েছে। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে তার অভীষ্ট লক্ষ্যে পৌছানোর স্বার্থে বিএনপির আন্দোলন অব্যাহত রয়েছে। সরকার পতনের একদফা আন্দোলন সফল না হওয়া পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরে যাবেনা। ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের এক দফা দাবী আদায়ে বিএনপি কেন্দ্র ঘোষিত আগামী ১৮ জুলাই বেলা ২টায় নগরীর ঐতিহাসিক রেজিস্টারি মাঠ থেকে সিলেট জেলা ও মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচী সফল করতে বিএনপি অঙ্গ সহযোগি সংগঠনের পাশাপাশি দেশপ্রেমিক সিলেটবাসীকে এগিয়ে আসতে হবে।
তিনি শুক্রবার রাতে নগরীর তাতীপাড়াস্থ নগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগামী ১৮ জুলাই ১ দফা দাবীতে বিএনপি কেন্দ্রঘোষিত পদযাত্রা কর্মসূচী সফলের লক্ষে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় জেলা ও মহানগর বিএনপির শীর্ষস্থানীয় বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাধারন সম্পাদক ইমদাদ হোসাইন চৌধুরী, সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ মিসবাহ উদ্দিন, জেলা বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম ফারুক, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ মঈন উদ্দিন সোহেল, নজিবুর রহমান নজিব, জেলা বিএনপির উপদেষ্টা সুরমান আলী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইসতিয়াক আহমদ সিদ্দিকী, এডভোকেট হাসান পাটোয়ারী রিপন, সিদ্দিকুর রহমান পাপলু, তাজরুল ইসলাম তাজুল, মামুনুর রশিদ মামুন, এডভোকেট আবু তাহের, আনোয়ার হোসেইন মানিক, আব্দুল আহাদ খান জামাল, আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন, মহানগর বিএনপির সাবেক প্রচার সম্পাদক শামিম মজুমদার, জেলা বিএনপির গনশিক্ষা বিষয়ক সম্পাদক আজিজুর রহমান আজিজ, ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জয়নাল আহমদ রানু, মৎস্য বিষয়ক সম্পাদক জালাল খান, সহ সাংগঠনিক সম্পাদক অর্জুন ঘোষ, সহ ক্রিড়া বিষয়ক সম্পাদক সুমেল আহমদ, মহানগর বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিক, নুরুল ইসলাম ও সামসুল ইসলাম ফয়সল প্রমুখ।
সভা শেষে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর আশুরোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, আওয়ামী দুঃশাসন থেকে মুক্তির দাবীতে গোটা জাতি আজ এক দফা দাবীতে ঐক্যবদ্ধ হয়েছে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবীতে বিএনপি একদফার আন্দোলনে রাজপথে নেমেছে। এই আন্দোলনকে বিজয়ের দ্বারপ্রান্তে নিয়ে যেতে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদেরকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। এক দফা দাবীতে আগামী ১৮ জুলাইয়ের পদযাত্রা কর্মসূচী সফল করতে জেলার আওতাধীন সকল উপজেলা ও পৌর এবং মহানগর আওতাধীন সকল ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়