editor
প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২০
নিজস্ব প্রতিনিধি
রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে বীর মুক্তিযোদ্ধা হাজি আব্দুস সাত্তারের। শনিবার বাদ জোহর গোলাপবাগ বোরহানবাগ জামে মসজিদ প্রাঙ্গণে জানাযার নামাজ শেষে হযরত শাহজালাল (রহ.) মাজার সংলগ্ন কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাযার নামাজের পূর্বে সিলেট জেলা প্রশাসন রাষ্ট্রীয় সম্মান প্রদান করেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পাঞ্জলী অর্পন করা হয়। এসময় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড সিলেট মহানগর ইউনিট ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানায়। জানাযার নামাজে সিলেট মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড সিলেট মহানগর ইউনিট, সিলেট জেলা প্রশাসন, এসএমপি পুলিশ, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, রোটারিয়ান, সামাজিক, রাজনৈতিক ও সংস্কৃতিক অঙ্গনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বীর মুক্তিযোদ্ধা হাজি আব্দুস সাত্তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন ।
মরহুম আব্দুস সাত্তার ছিলেন বোরহানবাগ গোলাপবাগ জামে মসজিদের টানা দুইবারের মতওয়াল্লি ও জালালাবাদ রোটারি ক্লাবের প্রাক্তন সভাপতি। তার বাসা সিলেট নগরীর শিবগঞ্জ গোলাপবাগ আ/এ ২১ নং রূপায়ন তালুকদার বাড়ি এবং গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কামরাখাই উত্তরপাড়া তালুকদার বাড়ি। তার বড় ভাই সাবেক মেম্বার আব্দুল লতিফ সুনামগঞ্জের বিশিষ্ট মুরব্বি ও সালিশ ব্যাক্তিত্ব। মরহুম আব্দুস সাত্তার মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহি ও আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে বিভিন্ন রোটারি ক্লাব ও রাজনৈতিক এবং সামাজিক নানা সংগঠন শোক ও দুঃখ প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।-বিজ্ঞপ্তি
2 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
4 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার
8 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ
3 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে
1 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,
2 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন
7 সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।
4 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। 8 বুধবার (২৪