editor

প্রকাশিত: 11:51 AM, July 15, 2023

মূল্যবোধ সংরক্ষণ করতে লিঙ্গ পরিবর্তন নিষিদ্ধ করল রাশিয়া

মূল্যবোধ সংরক্ষণ করতে লিঙ্গ পরিবর্তন নিষিদ্ধ করল রাশিয়া

ডিএসএস ডেস্ক :: রাশিয়ার পার্লামেন্ট লিঙ্গ পরিবর্তন নিষিদ্ধ করে একটি আইন পাস করেছে। শুক্রবার পাস হওয়া এই আইনের প্রতি সব গ্রুপ ‘সর্বসম্মতভাবে’ একমত প্রকাশ করে বলে ডুমার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

স্টেট ডুমার চেয়ারপারসন ভাইচেস্লাভ ভোলোডিন সামাজিক মাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ‘এই সিদ্ধান্ত আমাদের নাগরিকদের এবং আমাদের সন্তানদের সুরক্ষা দেবে।’

তিনি লিঙ্গ পরিবর্তনে যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান উন্মাদনার কথা উল্লেখ করে বলেন যে এটি দেশের প্রজন্মকে শেষ করে দিচ্ছে। তিনি বলেন, এটি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।

আইনে বলা হয়েছে, শারীরিক সমস্যায় থাকা শিশুদের বাদ দিয়ে অন্য কারোরই লিঙ্গ পরিবর্তনবিষয়ক সার্জারি করা যাবে না। তাছাড়া সরকারি ইস্যু করা নথিপতে লিঙ্গ পরিবর্তন নিষিদ্ধ করা হয়েছে।

তবে আইনটি কার্যকর করার আগে পার্লামেন্টের উচ্চকক্ষে পাস হতে হবে এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুমোদন লাগবে।

ডুমা জানিয়েছে, নতুন আইনটির ফলে রাশিয়ার ট্রান্সজেন্ডার লোকদের ওপর ভয়াবহ প্রভাব পড়বে। কারণ ইতোমধ্যেই লিঙ্গ পরিবর্তনকারী লোকজন সন্তান দত্তক নিতে পারবে না এবং তাদের বিয়েও বাতিল হয়ে যাবে।

ইউক্রেনে হামলার পর থেকেই রাশিয়া বেশ কিছু রক্ষণশীল পদক্ষেপ গ্রহণ করেছে, বিশেষ করে এলজিবিটিকিউ সম্প্রদায়ের বিরুদ্ধে। রুশ কর্তৃপক্ষ তাদের আচরণকে বিচ্যুতি এবং পাশ্চাত্য-প্রভাবিত মনে করে।

গত নভেম্বরে রুশ আইনপ্রণেতারা সকল ধরনের ‘এলজিবিটিকিউ প্রপাগান্ডা’ নিষিদ্ধ করে। আর রাশিয়ার এফএসবি নিরাপত্তা সার্ভিস চলতি সপ্তাহে ঘোষণা করেছে যে তারা একজন ট্রান্সজেন্ডার রাইটস অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করেছে ‘রাষ্ট্রদ্রোহের’ অপরাধে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ইউক্রেনের সামরিক বাহিনীকে সমর্থন করছেন।

এদিকে প্রকাশকেরা আশঙ্কা প্রকাশ করেছেন, ভ্লাদিমির নাবোকোভের ‘ললিতা’র মতো ক্লাসিকগুলোর মুদ্রণ নিষিদ্ধ হয়ে যাবে।

পুতিনের অধীনে ক্রেমলিন ও অর্থোডক্স চার্চের মধ্যকার সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে। উল্লেখ্য, অর্থোডক্স চার্চ ঐতিহ্যবাহী সামাজিক মূল্যবোধ বিকাশে সোচ্চার এবং পাশ্চাত্য সমাজগুলোর প্রভাবের বিরুদ্ধে সতর্কবাণী উচ্চারণ করে।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন