editor

প্রকাশিত: 3:10 PM, July 15, 2023

পুলিশের অনুমতি না পেয়ে সিলেটের সমাবেশ পেছাল জামায়াত

পুলিশের অনুমতি না পেয়ে সিলেটের সমাবেশ পেছাল জামায়াত

স্টাফ রিপোর্টার
সিলেটের রেজিস্ট্রারি মাঠে আজ শনিবার সমাবেশ করার জন্য পুলিশের অনুমতি চেয়েছিল মহানগর জামায়াত। শেষ পর্যন্ত অনুমতি না পাওয়ায় সেই সমাবেশ পিছিয়ে ২১ জুলাই করতে চায় দলটি। সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন।

আজ দুপুর ১২টায় সিলেট নগরের বন্দরবাজার এলাকায় সংগঠনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে নগর জামায়াতের আমির আশা প্রকাশ করেন, ২১ জুলাই সমাবেশ করতে তাঁরা পুলিশের অনুমতি পাবেন। আবারও অনুমতি পাওয়া না গেলে সমাবেশ করবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুনরায় আবেদন করবেন এবং সহযোগিতা চাইবেন। দেশের আইনশৃঙ্খলা অবনতি হয় কিংবা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়—এমন কোনো কর্মসূচিতে জামায়াত যাবে না।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে জামায়াত নেতা ফখরুল ইসলাম বলেন, ১০ দফা দাবিতে আজ শনিবার বেলা ২টায় জামায়াতের শান্তিপূর্ণ সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু শুক্রবার রাতে মহানগর পুলিশের পক্ষ থেকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি মৌখিকভাবে অবহিত করা হয়েছে। কিন্তু কোন কারণে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি, সে বিষয়টি পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি। জাতির চরম ক্রান্তিলগ্নে পুলিশ প্রশাসনের এমন সিদ্ধান্তে সিলেটবাসী বিস্মিত, হতবাক এবং জনগণ গভীরভাবে উদ্বিগ্ন। এর মাধ্যমে দেশে নাগরিক অধিকার, গণতন্ত্র ও আইনের শাসন বলে কিছু নেই, সেটি আরেকবার প্রমাণ হলো।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে জামায়াতকে মাঠে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে দেওয়া হচ্ছে না। এরপরও জামায়াত রাজনৈতিক এবং সামাজিক কর্মকাণ্ড নিয়ে সদা সক্রিয়। আজ শনিবার রেজিস্টারি মাঠে সমাবেশের জন্য ৫ জুলাই সিলেট মহানগর পুলিশ কমিশনারের কাছে লিখিত আবেদন করা হয়েছিল। শান্তিপূর্ণ সমাবেশ সফল করতে পুলিশের সহযোগিতা কামনা করা হয়েছিল। সমাবেশের জন্য প্রচার প্রচারণা চালানো হয়। ১২ জুলাই দলের পক্ষ থেকে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। তখনো অনুমতি দেওয়া হবে না বলে কোনো কিছু জানানো হয়নি। বরং আশ্বস্ত করা হয়েছিল আবেদন বিবেচনায় রয়েছে। গতকাল শুক্রবার রাতে মৌখিকভাবে জানানো হয়, সমাবেশের অনুমতি দেওয়া হচ্ছে না।

পুলিশের এমন সিদ্ধান্তে হতভম্ব হয়েছেন জানিয়ে জামায়াত নেতা মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ‘কিসের ভিত্তিতে অনমুতি দেওয়া হয়নি, সেটি আমাদের জানানো না হলেও বিভিন্ন সংবাদমাধ্যমে পুলিশের বরাত দিয়ে বলা হয়েছে, নাশকতার আশঙ্কা থেকে অনুমতি দেওয়া হয়নি। সম্প্রতি রাজধানীতে দলের সমাবেশ নিয়ে এরূপ আশঙ্কা করেছিল পুলিশ। কিন্তু জামায়াত শান্তিপূর্ণভাবে সে সমাবেশ সফলের মাধ্যমে প্রমাণ করেছে নাশকতার সঙ্গে জামায়াতের কোনো সংশ্লিষ্টতা নেই।’

জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সমঝোতার গুঞ্জনের বিষয়ে এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ‘বিষয়টি অসত্য, বানোয়াট, বিভ্রান্তিমূলক। জাতিকে বিভ্রান্তি করার জন্য জামায়াতের ইমেজকে নষ্ট করার জন্য একটি অপকৌশল এবং এটি উদ্দেশ্যপ্রণোদিত হয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা এটি প্রচার করছেন।’

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়