editor

প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২০

শরতে মেঘের ভেলা

শরতে মেঘের ভেলা

1

কাচের মতো স্বচ্ছ নীল আকাশে গুচ্ছ গুচ্ছ সাদা মেঘের ভেলার ছোটাছুটি, নদীর ধারে কিংবা গ্রামের কোনো প্রান্তে মৃদু সমীরণে দোল খাওয়া শুভ্র কাশফুলের স্নিগ্ধতা, দোলনচাঁপা, বেলি, শিউলি, শাপলা ফুলের অবারিত সৌন্দর্য নিয়ে আসে শরৎ। গ্রীষ্মের কাঠফাটা রোদ আর বর্ষার অঝোর ধারায় শ্রাবণ ঢলের পর শরতের এ মেঘ, এই বৃষ্টি আবার এই রোদের রৌদ্রছায়া খেলায় মুগ্ধ হয়ে আমাদের মন রবিঠাকুরের সুরে সুর মিলিয়ে গেয়ে উঠতে চায়-

‘নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই-
লুকোচুরি খেলা।’

শরতের স্নিগ্ধ জ্যোৎস্নার রাত্রি ভালোলাগায় হƒদয়কে ছুঁয়ে দেয় না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। হোক না করোনাকাল। শরতের স্নিগ্ধ রূপ যে কাউকে মুগ্ধ করবে। শরৎকালেই সকাল বেলা কুয়াশা পড়া শুরু হয়। সেসঙ্গে কুয়াশার ওপরে যখন সকালের সোনালি রবির আলো এসে পড়ে তখন শিশির বিন্দু মুক্তার দানার মতো উজ্জ্বল হয়ে ওঠে। সে এক আনন্দময় সুখকর স্মৃতি, এক চমৎকার দৃশ্য। দখিনের সমীরণ খুলে শরতের নির্মল স্নিগ্ধ কোমল চাঁদের আলো সবার কণ্ঠকেই সুরময় করে তোলে। শরতের মাঠে মাঠে বর্ষার সবুজ ধানের ওপর সোনালি আলোর ঝলমলানির মুগ্ধতায় নয়ন জুড়িয়ে যায়। শরতের শান্ত বিলের পানিতে যেন আকাশের মেঘ বালিকা নেমে এসেছে। বিলের পানিতে আকাশের মেঘের ভেলা ভেসে বেড়ানোর প্রতিচ্ছবি দেখলে যে কারও মনই আনন্দে নেচে ওঠে। সেসঙ্গে যদি বাতাসে ভেসে আসে শাপলা শালুক ফুল ও অন্য জলজ উদ্ভিদের মৌ মৌ সুবাসিত গন্ধ তখন মন ভালো না হয়ে পারে কী! শরৎ প্রকৃতিতে মুগ্ধ হয়ে মহাকবি কালিদাস শরৎ বর্ণনায় লিখেছেন,

‘প্রিয়তম আমার, ঐ চেয়ে দেখ/
নববধূর ন্যায় সুসজ্জিত শরৎকাল সমাগত’।

7

‘ঘন নীল আকাশ, গুচ্ছ গুচ্ছ সাদা মেঘ, কাশবন, শিউলির হালকা মৃদুমন্দ সৌরভে শরতের রূপে মুগ্ধ হয় না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। শরতের প্রকৃতির রোদ ছায়ার খেলা প্রভাব ফেলে আমাদের মনেও। আমাদেরও তখন ইচ্ছা করে শরৎ সাজে সেজে উঠতে। আর তাই তো শরতে প্রকৃতির এ মন মাতানো সাজ কখনও উঠে আসে আমাদের শাড়ির আঁচলে এক টুকরা নীল আকাশ হয়ে, তো কখনও শরতের কাশবন যেন দোলা দিয়ে যায় কামিজের প্রান্ত ছুঁয়ে।

6

শরৎ বলতেই আমরা বুঝি নীল-সাদা আর সবুজের ঐক্যতান। তাই এ সময় প্রকৃতির সঙ্গে একাকার হতে মানাবে এ রঙের পোশাকগুলো। আপনার হালকা নীল, সাদা, আকাশি, ধূসর কিংবা সবুজের যে কোনো শেডের পোশাকই শরতের বার্তা বহন করবে। আবার শরৎ বলতেই অনেকে বোঝেন হালকা সবুজ, টিয়া, হলুদ, কমলা রংগুলো। এসব রঙের পোশাকও বেছে নিতে পারেন শরৎ সাজে।

পোশাকের ক্ষেত্রে সিল্ক কিংবা জর্জেট পরার এটাই সবচেয়ে উপযুক্ত সময়। আরামদায়ক হবে লিনেন, ধুপিয়ান, ভয়েল, মসলিন, তাঁতের কাপড়ও। জর্জেট, জয়সিল্ক, সিল্ক কাপড়ের লং কামিজ, গাউন ধাঁচের পোশাক এখনকার উৎসবের জন্য ফ্যাশনেবল এবং আরামদায়ক। স্কার্ট, টপস, কুর্তি বেছে নিতে পারেন ক্যাজুয়াল পোশাক হিসেবে। দৈনন্দিন অফিসে শাড়ি পরতে চাইলে এখন অনায়াসে পরতে পারেন তসর, অ্যান্ডি, তাঁত কিংবা কটন শাড়ি। রাতের দাওয়াতে সিল্ক, কৃত্রিম মসলিন বা কাতান শাড়ি এ আবহাওয়ায় দারুণ লাগবে।

4

সময় এবং আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে সাজও বদলে যায়। শরতের এ সময়ে দিনের বেলা গরমে যেমন গাঢ় সাজ মানানসই নয়, তেমনি অন্যদের চোখেও তা দৃষ্টিকটু। তাইতো এ সময়ের সাজে স্নিগ্ধ ভাব থাকা চাই। এ আবহাওয়ায় হালকা মেকআপই ভালো। দিনের বেলায় ফাউন্ডেশন না লাগিয়ে হালকা কোনো ফেস পাউডার লাগিয়ে নিতে পারেন। এতে ত্বক অনেক বেশি মসৃণ ও øিগ্ধ দেখাবে। আর যদি ফাউন্ডেশন ব্যবহার করতেই চান তবে ম্যাট ফাউন্ডেশন ভালো হবে। পোশাকের সঙ্গে মিলিয়ে লাইট-ব্রাউন কালারের আইশ্যাডো লাগিয়ে নিলে অনেক বেশি ন্যাচারাল দেখাবে। দিনের সাজে চোখের নিচের পাতায় আইলাইনার অথবা মাশকারা না লাগানোই ভালো। বরং পোশাকের রং মিলিয়ে বেছে নিতে পারেন রঙিন কাজল। নীল, সবুজ, গোলাপি কাজলের রেখা টেনে নিতে পারেন চোখের কোণে। প্রকৃতির সঙ্গে মিশে একাকার হবে আপনার এ সাজ। দিনের বেলা ব্লাশন না দিয়ে রাতে দিন। পোশাকের সঙ্গে মিলিয়ে কপালে আলতো করে ছুঁয়ে দিন ছোট্ট একটি টিপ। শরৎ সাজে রাতের বেলায় একটু গাঢ় আই মেকআপ করতে পারেন, ভালো লাগবে। সে ক্ষেত্রে চোখটা সাজাতে পারেন মেরুন, কফি, নীল কিংবা সবুজের বিভিন্ন শেডে। এতে চোখের পাতায় সেজে উঠবে শরৎ। তবে প্রকৃতিতে যেহেতু রোদ-বৃষ্টির খেলা তাই এ সময় প্রসাধন হতে হবে পানিরোধক।

শরতে খোলা চুলের সৌন্দর্যই যেন ভিন্ন কিছু। তবে ভালো লাগবে খোঁপা, বেণিতেও। চুল যেভাবেই ইচ্ছা সাজান কিন্তু তাতে গুঁজে দিন শরতের জংলা থেকে যত্নে বেড়ে ওঠা যে কোনো ফুল। চুলের সাজে এ ঋতুতে দোলনচাঁপায় যেমন স্নিগ্ধ দেখাবে তেমনি আস্ত একটা কাশফুল খোঁপায় পেঁচিয়ে নিলেও অসাধারণ লাগবে। শরতের সাজ পোশাকের সঙ্গে বিশেষ করে নীল রঙের পোশাকের সঙ্গে মুক্তার গহনা অনেক বেশি মাধুর্য এনে দেয়। ভালো লাগবে মেটাল, কাচ, মাটি, পুঁতি, বিডসের গহনাতেও।

8

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটের খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড লাভ

সিলেটের খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড লাভ

3 সিলেটে স্বনামধন্য প্রতিষ্ঠান খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড অর্জন করেছে। গত ২৫ এপ্রিল

মে দিবসে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

মে দিবসে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

5 সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং-১৬৬৯ এর অন্তর্ভূক্ত সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে

সামাজিক এই মেলবন্ধনগুলো একটি মানবিক  রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে:  এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম

সামাজিক এই মেলবন্ধনগুলো একটি মানবিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে: এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম

4 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম বলেছেন, বাংলাদেশ আবহমান কাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই ধরনের আয়োজন

বুদ্ধের মৈত্রী ভাবনাই হতে পারে আমাদের পথপ্রদর্শক: অধ্যক্ষ ড. ধর্মকীর্তি মহাথের

বুদ্ধের মৈত্রী ভাবনাই হতে পারে আমাদের পথপ্রদর্শক: অধ্যক্ষ ড. ধর্মকীর্তি মহাথের

1 চট্টগ্রামের মীরসরাইস্থ দমদমা নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিশ্বনাগরিক ও বিচিত্র ধর্মকথিক ড. ধর্মকীর্তি মহাথের বলেছেন, গৌতম বুদ্ধের জন্ম,

মে দিবসে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার আলোচনা সভা

মে দিবসে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার আলোচনা সভা

1 মহান মে দিবস উপলক্ষে সিলেটে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য: কয়েস লোদী

দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য: কয়েস লোদী

8 সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে

মহান মে দিবস উপলক্ষ্যে নগরীতে জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‌্যালী

মহান মে দিবস উপলক্ষ্যে নগরীতে জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‌্যালী

4 ‘সুস্থ শ্রমিক কর্মঠ হাত-আসবে এবার নব প্রভাত’-এই স্লোগানকে সামনে রেখে সিলেটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

5 সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার

1
8