editor
প্রকাশিত: 2:39 PM, July 16, 2023
ডিএসএস ডেস্ক :: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক স্ট্যাটাস দেখে হারানো মেয়ে (১৮) কে খুঁজে পেয়েছে তার বাবা। রোববার (১৬ জুলাই) গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল এ তথ্য জানান।
এর আগে গতকাল শনিবার গোয়াইনঘাটে মেয়েটিকে পাওয়ার পর পরিচয় জানতে চেয়ে ফেসবুকে স্ট্যাটাসটি দেন গোয়াইনঘাট থানার ওসি কেএম নজরুল। সে স্ট্যাটাসটি দেখেই বাবা তুরাবহারানো মেয়ের সন্ধান পান। তুরাব সিলেটের এয়ারপোর্ট থানার আম্বরখানা বড় বাজার এলাকার বাসিন্দা।
সিলেট জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয় শনিবার (১৫ জুলাই) দুপুর ২টা ১০ মিনিটের দিকে গোয়াইনঘাটের তোয়াকুল সিএনজি স্ট্যান্ডের সামনে যাত্রী ছাউনীর সামনে ঘুরাফেরা করতে দেখা যায় ফাহিমাকে। স্থানীয় লোকজন জাতীয় জরুরী সেবা ৯৯৯—এ সংবাদ দিলে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মরত এএসআই ছালেক মিয়া সঙ্গীয় ফোর্সসহ হাজির হয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে শুধু তার নাম ফাহিমা বলে জানায়। পরে তাকে থানায় নিয়ে গোয়াইনঘাট থানার ওসিকে অবগত করে থানার হেফাজতে নারী ও শিশু হেল্প ডেস্কে রাখা হয়।
এরপরই মেয়েটির পরিচয় জানতে চেয়ে ওসি কেএম নজরুল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসটি দেখে মেয়েটির বাবা তুরাব ও তার ভাই তাজুল ইসলাম টিটু থানায় এসে তাকে শনাক্ত করে ওসিকে অবহিত করেন। ওসি বাবা ও ভাইয়ের জিম্মায় ফাহিমাকে বুঝিয়ে দেন।
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়