editor

প্রকাশিত: 5:09 PM, July 16, 2023

সরকারের পতনের একদফা দাবীতে মঙ্গলবারের পদযাত্রায় শামিল হোন : নাসিম হোসাইন

সরকারের পতনের একদফা দাবীতে মঙ্গলবারের পদযাত্রায় শামিল হোন : নাসিম হোসাইন

ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে মহানগর বিএনপির প্রস্তুতি সভা

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, এক দফা দাবীতে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দিন ফুরিয়ে এসেছে। নিরপেক্ষ সরকার ছাড়া আওয়ামী লীগের অধীনে আর কোন পাতানো নির্বাচন হতে দেয়া হবেনা। গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার স্বার্থে মঙ্গলবার বেলা ২টায় নগরীর রেজিস্টারি মাঠ থেকে সিলেট জেলা ও মহানগর বিএনপি ঘোষিত পদযাত্রা কর্মসূচীতে দেশপ্রেমিক সিলেটবাসীকে শামিল করতে ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে।
তিনি শুক্রবার রাতে নগরীর দরগাগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হল রুমে আগামী মঙ্গলবারের পদযাত্রা কর্মসূচীর সফলের লক্ষ্যে ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় মহানগর বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও মহানগর আওতাধিন সকল ওয়ার্ড কমিটির সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, ১ম যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় মঙ্গলবার বেলা ২টায় নগরীর রেজিস্টারি মাঠ থেকে শুরু হওয়া জেলা ও মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচী সফল করতে দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। সকল ওয়ার্ড থেকে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ মিসবাহ উদ্দিন, নজিবুর রহমান নজিব, আহ্বায়ক কমিটির সাবেক সদস্য হুমায়ুন আহমদ মাসুক, মতিউল বারী চৌধুরী খোর্শেদ, মুফতি নেহাল উদ্দিন, মহানগর ওয়ার্ড সভাপতিবৃন্দের মধ্যে থেকে আমির হোসেন, নিহার রঞ্জন দাস, নাজিম উদ্দিন, আব্দুল ওয়াদুদ মিলন, আব্দুর রহিম মল্লিক, শেখ কবির আহমদ, মুফতি রায়হান উদ্দিন মুন্না. সাদিকুর রহমান সাদিক, মিজান আহমদ, আহমেদ মঞ্জুরুল হাসান মঞ্জু, সোয়াইব আহমদ শোয়েব, খায়রুল ইসলাম খায়ের, তারেক আহমদ খান, লুৎফুর রহমান চৌধুরী, লুৎফুর রহমান মোহনা, মির্জা বেলায়েত আহমদ লিটন, মোঃ বাচ্ছু মিয়া, মোঃ আব্দুল হাকিম, সবুর আহমদ, সাধারণ সম্পাদকদের মধ্যে থেকে মোঃ ফয়েজ উদ্দিন মুরাদ, রকিবুল ইসলাম রকিব, নুরুল ইসলাম, দেওয়ান আরাফাত চৌধুরী জাকির, মোঃ সাব্বির আহমদ, আব্দুল মালেক সেকু, আবু সাঈদ মোঃ তায়েফ, আব্দুল মান্নান, সুলেমান হোসেন সুমন, সৈয়দ লোকমানুজ্জামান, সৈয়দ রহিম আলী রাসু, রাজিব কুমার দে রাজু, জমজম বাদশা, মোঃ কামাল আহমদ, রুবেল বক্স, মোঃ মিনহাজ পাঠান, মোঃ বেলাল উদ্দিন, আব্দুস সবুর রাসেল, সিনিয়র সহ-সভাপতিদের মধ্যে থেকে শোয়েব আহমদ, সিরাজ উদ্দিন, আল হেলাল, পিয়ার উদ্দিন পিয়ার, আব্দুল আজিজ, মানিকুর রহমান মানিক, শামীম আহমদ লুকমান, মোবারক হোসেন, হায়দার আহমদ হারুন, ইকবাল কামাল, সাংগঠনিক সম্পাদকদের মধ্যে থেকে আব্দুল মোমিন, মুহিবুর রহমান মুহিব, মতিউর রহমান শিমুল, সৈয়দ ফয়েজ আহমদ, সাইফুল আলম, নাসির উদ্দিন রব, মোহাম্মদ আবুল হোসেন, এবি মজুমদার রনি, আবুল মুনতাসির চৌধুরী সাব্বিহ, মঈন খান, ফরহাদ আহমদ, যুগ্ম সম্পাদকদের মধ্যে থেকে মোঃ রায়হান, ফারুক আহমদ, মুহিবুর রশিদ মনোয়ার, আবুল কালাম আজাদ, আহমদ খান জুনেদ, সৈয়দ আলী রেজা, মোঃ মশাহিদ, এনামুল আজিজ মুন্না, নাজমুল হোসেন, আব্দুস সোবহান, আব্দুল হক ও সাকের আহমদ প্রমূখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়