editor
প্রকাশিত: 7:55 PM, July 16, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেটের ঐতিহাসিক রেজিস্টারি মাঠে এবার ২১ জুলাই সমাবেশ করতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৬ জুলাই) সমাবেশের অনুমতি চেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার বরাবর আবেদন করেছে সিলেট মহানগর শাখা।
রোববার (১৬ জুলাই) বিকেলে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জামায়াত।
গতকাল শনিবার সিলেটে পুলিশের অনুমতি না পাওয়ায় জামায়াত আগামী ২১ জুলাই (শুক্রবার) বেলা ২টায় নগরীর রেজিস্ট্রারি মাঠে জনসভা করার সিদ্ধান্ত নিয়েছে।
সিলেট জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখার সেক্রেটারি মো. শাহজাহান আলী স্বাক্ষরিত আবেদনপত্র জমা দিতে দুপুর ১২টায় মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট মোহাম্মদ আব্দুর রবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে যান জামায়াতের। এ সময় জামায়াত নেতৃবৃন্দ এসএমপির কমিশনার বরাবরে ২১ জুলাইয়ের জনসভা বাস্তবায়নে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
প্রতিনিধি দলে ছিলেন নগর জামায়াত নেতা এডভোকেট জামিল আহমদ রাজু, এডভোকেট ইয়াসীন খান, এডভোকেট আব্দুল খালিক, এডভোকেট রবিউল ইসলাম ও এডভোকেট জুনেদ আহমদ প্রমুখ।
প্রসঙ্গত, দশ দফা দাবিতে গতকাল শনিবার (১৫ জুলাই) সিলেটে সমাবেশ করতে মহানগর পুলিশের (এসএমপি) অনুমতি চেয়ে আবেদন করছিল জামায়াতে ইসলামী। এজন্য পুলিশের অনুমতি চেয়ে গত বুধবার (৫ জুলাই) বিকেলে পাঁচ সদস্যের প্রতিনিধি দল জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখার সেক্রেটারি মো. শাহজাহান আলী স্বাক্ষরিত আবেদনপত্র এসমপিতে জমা দেন। তবে কোনোভাবেই সিলেটে জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছিল পুলিশ।
পরে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে জামায়াত, সেখানে নগর জামায়াতের আমির আশা প্রকাশ করেন, ২১ জুলাই সমাবেশ করতে তারা পুলিশের অনুমতি পাবেন। আবারও অনুমতি পাওয়া না গেলে সমাবেশ করবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুনরায় আবেদন করবেন এবং সহযোগিতা চাইবেন। দেশের আইনশৃঙ্খলা অবনতি হয় কিংবা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এমন কোনো কর্মসূচিতে জামায়াত যাবে না।
এস এ

সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়