editor
প্রকাশিত: 12:02 PM, July 17, 2023
ডিএসএস ডেস্ক :: ভারি বর্ষণে যমুনার পানি বৃদ্ধির ফলে প্লাবিত ভারতের রাজধানী শহর দিল্লির অনেক অঞ্চলে এখনও জলাবদ্ধতা রয়ে গেছে, তবে শহরের চন্দ্রওয়াল এলাকায় পানি শোধনাগার চালু হওয়ায় সুপেয় পানির সংকট কাটার সুযোগ সৃষ্টি হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, জলাবদ্ধতার মধ্যে শনিবার সন্ধ্যায় বৃষ্টি হয় দিল্লিতে, তবে এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়েনি যমুনার পানি সমতল। রোববার সকাল ৬টায় পানি সমতল ছিল ২০৬ দশমিক ১৪ মিটার।
গত সপ্তাহ থেকে যমুনার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ সপ্তাহের শুরুতে নদীটির পানি সমতল ২০৮ দশমিক ৬৬ মিটারে পৌঁছায়, যা ১৯৭৮ সালের ২০৭ দশমিক ৪৯ মিটারকেও ছাড়িয়ে যায়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভারি বর্ষণ অব্যাহত থাকায় পানি নিষ্কাশনে সময় লাগছে। আইটিও, রাজঘাটসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলো ডুবে থাকার কারণে দিল্লির কয়েকটি জায়গায় রোববার সকালে যানজট দেখা গেছে।
প্রতিবেদনটিতে বলায় হয়, দিল্লি কর্তৃপক্ষ উদ্ধারকাজ অব্যাহত রেখেছে। মানুষের পাশাপাশি কুকুর, গবাদি পশুগুলোকেও উদ্ধার করা হচ্ছে। বন্যার কারণে শহরের বিভিন্ন স্থানে পানি সরবরাহ ব্যাহত হয়েছে।
যমুনার পানি কমায় রোববার সকালে চন্দ্রওয়ালের পানি শোধনাগারটি চালু হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ডুবে যাওয়া ওয়াজিরাবাদ শোধনাগারটিও চালুর চেষ্টা চলছে।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, বন্যার পানি নিষ্কাশনে সহায়তার জন্য যমুনা বাঁধের পাঁচটি গেট সচল করার চেষ্টা চলছে। কয়েকটি গেট কাদামাটি দিয়ে আটকে আছে।
এস এ

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন