editor
প্রকাশিত: 9:18 PM, July 17, 2023
কানাইঘাট প্রতিনিধি
কানাইঘাট সদর ইউনিয়ন আওয়ামীলীগের ৭নং ওয়ার্ডের সভাপতি বাটইশাইল গ্রাম নিবাসী এলাকার পঞ্চায়েত মুরব্বী কানাইঘাট প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফুজ সিদ্দিকীর পিতা নুর উদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার বাদ আসর স্থানীয় উমরগঞ্জ ইমদাদুল উলূম মাদ্রাসা মাঠে নুর উদ্দিনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী, প্রেসক্লাবের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের হাজারো মানুষ অংশগ্রহণ করেন। জানাজার নামাজ শেষে নুর উদ্দিনের লাশ গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
জানাজার নামাজের পূর্বে নুর উদ্দিনের স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক আফসার উদ্দিন আহমেদ চৌধুরী, উমরগঞ্জ এমদাদুল উলূম মাদ্রাসার মুহতমিম হাফিজ মাও. আফতাব উদ্দিন, মাও. সামছুল হুদা,
পারিবারিক সূত্রে জানা যায়, দুরারোগ্য ব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন এলাকার প্রবীণ মুরব্বী সমাজসেবী নুর উদ্দিন। গতকাল সোমবার সকাল ৭টা ৫১ মিনিটের সময় সিলেট ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। ইন্নানিল্লাহি……….রাজিউন। মৃত্যুকালে তার বয়েস হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এলাকার প্রবীণ মুরব্বী আওয়ামীলীগ নেতা নুর উদ্দিনের মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে গিয়ে সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি শান্তনা দেন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়