editor

প্রকাশিত: 9:47 PM, July 17, 2023

কোম্পানীগঞ্জে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ

কোম্পানীগঞ্জে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ
কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ২ নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর-অবমানার অভিযোগ উঠে। গত ১০ জুলাই রাত আনুমানিক ৯টার সময় ইউনিয়নের চকবাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুল্লুক হোসেন বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। মামলা নং ১১। এর একদিন পর একই ঘটনাকে কেন্দ্র করে উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাদী মুল্লুক হোসেন সহ ৫জনকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় আরও একটি এফআইআর দাখিল করেন। যার মামলা নং ১৩।
পাল্টাপাল্টি মামলা দায়েরকে কেন্দ্র করে উপজেলায় আওয়ামী লীগের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। উভয় পক্ষই প্রতিবাদ সমাবেশ করেছেন। সোমবার সকাল ১০ টায় উপজেলার চকবাজারে মুল্লুক হোসেন ও অন্য ৫ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও এজাহারভূক্ত আসামীদের নির্দোষ দাবী করে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই ফকিরের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল আলীমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি সফর আলী, ইউনিয়ন যুব লীগ সহ সভাপতি করম আলী ও আরিফুল হক সেন্টু, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সিরাজুল হক, শ্রমিক লীগ ইউনিয়ন সভাপতি তারা মিয়া সহ ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের প্রবীণ একজন নেতা মুল্লুক হোসেন। মুল্লুক হোসেন বিগত ৪০ বছর যাবত ইউনিয়ন আওয়ামী লীগকে শক্তহাতে ধরে রেখেছেন। জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে গনজোয়ার সৃষ্টি সহ দেশের দুর্দিনে মাঠে ছিলেন। উপজেলা বিএনপি কর্তৃক সরকারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র রুখে দিয়েছেন মুল্লুক হোসেন। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে বিএনপি তেমন সুবিধা করতে না পেরে আওয়ামী লীগ নেতা মুল্লুক হোসেনকে জড়িয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাইতো উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আলমগীর আলম আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা আলফু মিয়ার সাথে হাত মিলিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর,  বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননা করেন। কার্যালয় ভাঙচুর করে তারা ক্ষান্ত হয়নি। উল্টো তারা মুল্লুক হোসেনের বিরুদ্ধে মিথ্যা ও ফরমায়েসী মামলা দায়ের করেন। কোম্পানীগঞ্জ থানাকে অবিলম্বে এই ফরমায়েসী মামলা প্রত্যাহারের দাবি করেন বক্তারা। এদিকে একই ঘটনায় কাজী আব্দুল ওয়াদুদ আলফু মিয়া এবং  উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর আলমের বিরুদ্ধে সাজানো মামলা প্রত্যাহারের দাবিতে জনসমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। গতকাল রোববার বেলা ১২টায় উপজেলা পরিষদ মাঠে এ বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা কাজী আলফু মিয়া ও আলমগীর আলমকে নির্দোষ দাবী করে অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি করেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধান মন্ত্রীর ছবি এবং কার্যালয় ভাঙচুরের বিষয়ে উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলমগীর আলম প্রতিবেদককে বলেন, ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না। মুল্লুক হোসেন আমার প্রতি ঈর্ষান্বিত হয়ে মিথ্যা মামলা দায়ের করেছে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুল্লুক হোসেন প্রতিবেদককে বলেন, আমার ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর ছবি অবমাননা-ভাঙচুর করেছে আলফু-আলমীর। তাদের বিরুদ্ধে আমি বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছি। তারা এত বড় অপরাধ করে উল্টো আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। আমি এই সন্ত্রাসীদের কঠোর শাস্তি দাবি করছি। বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর-অবমাননা এবং কার্যালয় ভাঙচুরের পেছনে বালু মহাল ইজারা পক্ষের লোকজনে ইন্ধন দাবী করে লন তিনি। এ সময় তিনি আরও জানান, অবৈধভাবে ইজারাবহির্ভূত স্থান থেকে  বালু উত্তোলনে বাধা দেওয়ায় ইজার পক্ষের লোকজন আমার ক্ষিপ্ত ছিল
কাজী আব্দুল ওয়াদুদ আলফু মিয়াকে একাধিকবার ফোন দিলেও ফোন ফোন বন্ধ থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়না।
বালু মহাল ইজারাদার অংশিদার মাসুক মিয়া প্রতিবেদককে বলেন, ইজারাবিহীন স্থান থেকে বালু উত্তোলনের প্রশ্নই উঠেনা। মুল্লুক হোসেনের ছেলেপেলেরা ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেন।
 উল্লেখ্য, গত সোমবার রাত আনুমানিক ৯টার সময় ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে ধলাই দক্ষিণ বালু মহালে ইজারাবহির্ভূত স্থান থেকে বালু উত্তোলনে জটিলতা নিরসনে এক বৈঠকে মিলিত হোন
ইউনিয়ন আ’লীগ সভাপতি মুল্লুক হোসেন, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি কাজী আব্দুল ওয়াদুদ আলফু মিয়া, উপজেলা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক আলমগীর আলম, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ও ইজারাদার অংশিদার মোহাম্মদ আলীসহ একাধিল ব্যক্তি। এ সময় দুই পক্ষই তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে আব্দুল ওয়াদুদ আলফু মিয়া উত্তোজিত হয়ে কার্যালয় কক্ষের টেবিলের গ্লাস ভেঙে ফেলেন। এরপর দুই পক্ষই উত্তোজিত হয়ে উঠলে কার্যালয় কক্ষে টাঙানো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি মাটিতে আছড়ে পরে। পরবর্তিতে আলফু মিয়া ও আলমগীর আলম চেয়ারম্যান সহ চার জনের বিরুদ্ধে  কার্যালয় ভাঙচুর ও বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননার অভিযোগ আনেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুল্লুক হোসেন। অভিযোগের ভিত্তিতে উল্লেখিত চারজন সহ অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন মুল্লুক হোসেন। এর একদিন পরে  মুল্লুক হোসেন সহ ৫ জনের বিরুদ্ধে একই অভিযোগ এনে উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। পাল্টাপাল্টি অভিযোগ ও মামলা এবং বিক্ষোভ কর্মসূচিতে উপজেলায় থমথম অবস্থা বিরাজ করছে। যে কোনো সময় দুই পক্ষ সংঘর্ষে জড়ানোর সম্ভাবনা রয়েছে বলে জানান উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সিরাজুল হক।
পাল্টাপাল্টি মামলার বিষয়ে জানতে কোম্পানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হিল্লোল রায় জানান, উভয় পক্ষের অভিযোগের প্রেক্ষিতে মামলার দায়ের হয়েছে। আমরা আরও তদন্ত করছি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন