editor

প্রকাশিত: 10:09 PM, July 17, 2023

এমপি হাবিবের প্রচেষ্টায় বঙ্গমাতার নামে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামকরণ

এমপি হাবিবের প্রচেষ্টায় বঙ্গমাতার নামে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামকরণ

স্টাফ রিপোর্টার
সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমানের ঐকান্তিক প্রচেষ্টা ও প্রস্তাবে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের বিষয়ে মিললো চূড়ান্ত অনুমোদন। সোমবার (১৭ জুলাই) ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এখন বিশ্ববিদ্যালয়টির নাম ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট’।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তাঁর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে খসড়াটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮ এর আওতায় সিলেটে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। সেটির নাম পরিবর্তন করে বর্তমানে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট’ নামকরণ করা হয়েছে।
জানা যায়, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট’ নামকরণের জন্য প্রথম প্রস্তাব করেন সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান। তিনি নির্বাচিত হওয়ার পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে প্রথম এই প্রস্তাব উত্থাপন করেন। পরে তিনি ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর জাতীয় সংসদেও এই দাবি তুলে ধরেন। পরে সিলেট-১ আসনের এমপি পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপি হাবিবের প্রস্তাবের সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী বরাবরে একটি ডিও লেটার দেন। এসময় পৃথক আরেকটি ডি.ও লেটার দেন এমপি হাবিব।
পরবর্তীতে ২০২১ সালের ২৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সিন্ডিকেট সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার পর নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয় এবং একই বছরের ৯ ডিসেম্বর সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট’ নামকরণের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। ওইদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা চূড়ান্ত এ অনুমোদন দেন।
সর্বশেষ সোমবার মন্ত্রিসভার বৈঠকে বিষয়টির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম হয় ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট’।
এ বিষয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে এমপি হাবিবুর রহমান হাবিব বলেন- আজ এই বিষয়টির জন্য আমার থেকে বেশি খুশি বোধহয় আর কেউ হননি। কারণ- আমার করা প্রস্তাবের আলোকেই আমাদের সিলেটের মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতার নাম যুক্ত হলো। এটি আমাদের সিলেটবাসীর জন্য অত্যন্ত গর্বের।
তিনি বলেন- প্রধানমন্ত্রী সিলেটবাসীর প্রতি সবসময় বেশি আন্তরিক। সিলেটের উন্নয়নে তিনি দুহাত মেলে ধরে বরাদ্দ প্রদান করেন। সিলেটের প্রতি তাঁর আলাদা নজর রয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে