editor
প্রকাশিত: 8:10 PM, July 18, 2023
❏ মাসের অধিকাংশ দিন তালা দেয়া থাকে বন অফিস!
❒ নেই কোনো চেয়ার টেবিল
বালাগঞ্জ প্রতিনিধি:
সিলেটের বালাগঞ্জ উপজেলার বন কর্মকর্তা মো. মখলেছুর রহমান নির্দেশে সামাজিক বনায়ন অফিসে বসবাস করেন স্থানীয় এক কাঠমিস্ত্রি। চলতি বছরের শুরুতে দুই-এক মাস দেখা গেলেও পরে মাসের পর মাস অফিস বন্ধ থাকে দুই-একদিন ছাড়া। বন কর্মকর্তার কক্ষে দেখা যায় একটি ছোট খাট, জামা কাপড়, কাঠমিস্ত্রি কাজে ব্যবহৃত উপকরণ ইত্যাদি। একটা চেয়ার বা টেবিলও নেই অফিস কক্ষে। বন কর্মকর্তা নিজ ইচ্ছে মতো অফিসে আসেন। এদিকে নার্সারি শূন্য বালাগঞ্জ উপজেলা। ২০০৪ সালে সিলেট বন বিভাগের আওতায় বালাগঞ্জে নার্সারি শুরু হয়। কয়েক বছর মোটামুটি টিকটাক মতো চললেও এখন আর দেখাও মেলেনা গাছ নার্সারির। সরকারের বছরে বেশ কয়েকবার গাছ লাগানোর কার্যক্রম থাকলেও উপজেলার নার্সারির গাছের কোনো পাত্তা মিলে না। বাইরে থেকে গাছ কিনে আনতে হয়।
বিশ্বস্ত সূত্র জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা দরকারে ফোন দিলে বালাগঞ্জে আসেন বন কর্মকর্তা, এ ছাড়া বালাগঞ্জে আসেন না। বিষয়টি স্বীকারও করেন বন কর্মকর্তা। বলেন, আমার অফিস জরাজীর্ণ। বালাগঞ্জ আসলে আমি চেয়ারম্যান ও ইউএনও স্যারের রুমে অফিস করি।
এ বিষয়ে বালাগঞ্জ উপজেলার সামাজিক বন কর্মকর্তা মো. মখলেছুর রহমান বলেন, আমার অফিসে বসার জায়গা নেই। দরকার হলে আসি। লিখিত ভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাইনি, মৌখিক ভাবে বলছি। অফিসে কিছু নেই কিছু কাগজ পত্র ছাড়া। চেয়ার টেবিলের বরাদ্দ নেই। কাঠমিস্ত্রি থাকার বিষয়ে বলেন, লোক নেই আমার অফিসে তাই তাকে থাকতে দিয়েছি, তার জামা-কাপড় সরাতে বলবো। আমাকে কোনো বাজেট দেয়া হয়নি বন নার্সারি করার জন্য। উপজেলা নির্বাহী কর্মকর্তা কে জানানোর বিষয়ে বলেন, ইউএনও’কে কেনো জানাবো। উনি তো আমার ডিপার্টমেন্টের না।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার ববলেন, বিষয়টি সম্পর্কে অবগত ছিলাম না, এখন দেখেছি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন তিনি।
এ বিষয়ে সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম জানান, জনবলের সংকট রয়েছে। তবে এভাবে অফিসকে বসবাসের ঘর বানানো টিক হয়নি। বিষয়টি দ্রুত দেখার আশ্বস্থ করেন তিনি। আগামী বছর বালাগঞ্জে নার্সারিতে বরাদ্দ দেওয়ার চেষ্টা করবো।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন