editor
প্রকাশিত: 8:46 PM, July 18, 2023
ডিএসএস ডেস্ক :: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে এক হাজার ৫৩৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার (১৭ জুলাই) একদিনে আটজন ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছিল।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে এক হাজার ৫৩৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রয়েছেন ঢাকার সিটির ৭৭৯ জন এবং সারাদেশে (ঢাকা সিটি ব্যতীত) ৭৫৪ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট এক হাজার ৩৯২ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে রয়েছেন ঢাকা সিটির বিভিন্ন হাসপাতালে ৬৭৪ জন এবং সারাদেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতালের ৭১৮ জন ছাড়পত্র পেয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রয়েছেন ঢাকা সিটির নয়জন ও ঢাকার বাইরে চারজন।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১২৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রয়েছেন ঢাকা সিটির ৯৭ জন এবং ঢাকার বাইরে সারাদেশের ৩১ জন।
চলতি বছরের ১৮ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৪ হাজার। এর মধ্যে ঢাকা সিটিতে ১৫ হাজার ৪৭৬ জন এবং ঢাকা সিটির বাইরে সারাদেশে আট হাজার ৫২৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত মোট ১৮ হাজার ৩০৪ জন হাসপাতালে থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকা সিটির বিভিন্ন হাসপাতাল থেকে ১১ হাজার ৯৩৭ জন এবং সারাদেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতাল থেকে মোট ছয় হাজার ৩৬৭ জন ছাড়পত্র পেয়েছেন।
বর্তমানে সারাদেশে মোট পাঁচ হাজার ৫৬৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকা সিটিতে তিন হাজার ৪৪৩ জন এবং ঢাকার বাইরে সারাদেশে দুই হাজার ১২৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।
এস এ

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে