editor
প্রকাশিত: 7:09 PM, July 19, 2023
যুব উন্নয়ন অধিদপ্তর সিলেট এবং সিলেট জেলার যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিতকৃত সকল যুব সংগঠন এর প্রতিনিধিদের উদ্যোগে জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান এর বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ১৮ জুলাই মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সংবর্ধিত অতিথি সিলেটের বিদায়ী জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান বলেন, হযরত শাহজালাল রহ. সহ ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি সিলেট। সিলেটের মানুষের মধ্যে একটা অন্যরকম কর্মস্পৃহা ও আত্মিক শক্তি রয়েছে। যার ফলে সিলেটের মানুষ সবক্ষেত্রে একটু বেশি আন্তরিক। সিলেটে থাকা অবস্থায় চেষ্টা করেছি মানুষের সঙ্গে আন্তরিকভাবে কাজ করার। তারপরও সব দায়িত্ব পালন করতে পারিনি। সবকিছু মিলিয়ে যুব সংগঠনের নেতৃবৃন্দ আমাকে সব ধরনের সহযোগিতা করেছেন। যেখানেই যাই না কেন সিলেটের মাটি ও মানুষের প্রতি আমার আন্তরিকতা থাকবে। আমি চেষ্টা করেছি সিলেটকে স্মার্ট হিসেবে গড়ে তুলতে।
জেলা প্রশাসক আরো বলেন, আমি আশা করবো নবাগত জেলা প্রশাসক আরো হাজার হাজারগুণ ইনোভেটিক আইডিয়া নিয়ে কাজ করবে। বর্তমান সরকার সোনার বাংলা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। সোনার বাংলা মানে একটি উন্নত রাষ্ট্র, গতিশীল রাষ্ট্র। সোনার বাংলা প্রতিষ্ঠায় আমরা সরকারের নির্দেশে দায়িত্ব পালন করেছি।
যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম শামীম এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলর শেখ তোফায়েল আহমেদ শেপুল, যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক আমানউল্লাহ দর্জি ও মোঃ সাইফুল ইসলাম।
সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিক এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সূচিত সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির সভাপতি জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত যুব উদ্যোক্তা মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাফিক্স জোন অফসেট প্রেসের পরিচালক নেছার আহমদ জামাল, ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির তথ্য ও গবেষণা সম্পাদক কয়ছর আহমদ কাওছার, সিলেট উন্নয়ন সংস্থার সভাপতি আলী আহমদ, হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার সভাপতি আশফাক উদ্দিন, কুশিঘাট যুব কল্যান সংস্থার সভাপতি ইমতিয়াজ রহমান ইনু, সিলেট সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল আহাদ, দক্ষিণ সুরমা উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ। জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ২৩/২৪ অর্থবছরে যুব কল্যাণ তহবিল থেকে অনুদান প্রাপ্ত সিলেট জেলার ১৫টি যুব সংগঠন এর প্রতিনিধিগণ।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান-কে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করেন যুব উন্নয়ন অধিদপ্তর সিলেট এবং সিলেট জেলার যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিতকৃত সকল যুব সংগঠনের প্রতিনিধিগণ। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন