editor

প্রকাশিত: 8:26 PM, July 20, 2023

ফল বাতিল ও পুণঃ গণনার দাবিতে ২৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আশিকের মামলা

ফল বাতিল ও পুণঃ গণনার দাবিতে ২৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আশিকের মামলা
গত ২১ জুন অনুষ্ঠিত সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)’র ৫ম নির্বাচনে অনিয়ম ও ফল প্রকাশে কারচুপির অভিযোগ করে ২৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আশিক আহমদ মামলা করেছেন। গতকাল ১৯ জুলাই বুধবার তিনি নির্বাচনী ট্রাইব্যুনালে এই মামলা দায়ের করেন (ইলেকশন পিটিশন নং-০৫/২৩)। অভিযোগে তিনি ওয়ার্ডের ২টি ভোট কেন্দ্রের নাম উল্লেখ করে প্রতিদ্বন্ধী প্রার্থীর প্রভাবশালী সমর্থকদের যোগসাজশে ফল প্রকাশে কারচুপিসহ নানা অনিয়ম তুলে ধরেছেন। সদ্যসমাপ্ত নির্বাচনে আশিক আহমদকে মাত্র ২৯০ ভোটের ব্যবধানে পরাজিত দেখানো হয়েছে। উল্লেখ্য, সিসিক-এর ১ম ও ২য় নির্বাচনে ২৫নং ওয়ার্ড থেকে তিনি পর পর দু’বার বিজয়ী হয়েছিলেন।
এজাহার সুত্রে জানা গেছে, ২৫নং ওয়ার্ডের ৬টি ভোট কেন্দ্রের মধ্যে খোজারখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দু’টি কেন্দ্রের ভোট গ্রহণ ও ফলাফল নিয়ে আশিক আহমদ অসন্তুষ্টি প্রকাশ করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ৬টি ভোট কেন্দ্রের ভোট গ্রহণ বিধি অনুযায়ী বিকেল ৪টার মধ্যে শেষ হলে সাড়ে ৪টার দিকে খোজারখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দু’টি কেন্দ্র ছাড়া অপর ৪টি কেন্দ্রের ফল প্রকাশ করা হলে দেখা যায়, আশিক আহমদের ঝুড়ি প্রতীক ১,৩৭১ ভোটে এগিয়ে রয়েছে। এর কিছু সময় পরে একই সাথে খোজারখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দু’টি কেন্দ্রের ভোট গণনায় আশিক আহমদের ঝুড়ি প্রতীক ২৯ ভোটে বিজয়ী হয়ে যাচ্ছে দেখে প্রতিপক্ষ তাকবির ইসলাম পিন্টুর সমর্থক প্রভাবশালী ব্যক্তিবর্গ প্রিসাইডিং অফিসারের সাথে যোগসাজশ করে ফলাফল পাল্টে দেন। নির্বাচনী বিধি অনুযায়ী প্রিসাইডিং অফিসার কম্পিউটার কম্পোজে ছাপানো রিজাল্ট শিটে নির্বাচনী ফলাফল না দিয়ে হাতে লেখা রেজাল্ট শিট হাতে ধরিয়ে প্রতিদ্বন্ধী প্রার্থীর এজেন্টদের ভোট কেন্দ্র ছেড়ে চলে যেতে বলেন। যাতে আশিক আহমদের ঝুড়ি প্রতীককে ২৯০ ভোটের ব্যবধানে পরাজিত দেখানো হয়, যা সম্পূর্ণ বানোয়াট।
এজাহারে আরো বলা হয়, নির্বাচন কমিশনের ভোটগ্রহণ আইন অনুযায়ী ভোট কেন্দ্রের প্রতিটি বুথে সিসি ক্যামেরা লাগানো ছিল। কিন্তু তারপরও প্রভাবশালী প্রতিপক্ষ যোগসাজশের মাধ্যমে প্রিসাইডিং অফিসারকে ‘বশ’ করে নির্বাচনী ফলাফল পাল্টে দেয়। এজাহারে উর্ধতন কর্তৃপক্ষের মাধ্যমে ২৫নং ওয়ার্ডের এই দু’টি কেন্দ্রের ফলাফলের যথাযথ তদন্তসাপেক্ষ ঘোষিত নির্বাচনী ফল বাতিল এবং পুনরায় ভোট গণনার জন্য দাবী জানানো হয়।
নির্বাচনী বিধি মোতাবেক ‘ইলেকশন পিটিশন’ দাখিলের পরবর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনাল শুনানী সম্পন্ন করে অভিযোগের নিস্পত্তি করার কথা। মামলার বাদী আশিক আহমদের কৌশলী এডভোকেট দেবানন্দ গণমাধ্যমকে বলেন, নির্বাচনী ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী, আগামী ৯ আগস্ট মামলার প্রথম শুনানির তারিখ সাব্যস্থ করা হয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন