editor

প্রকাশিত: 10:00 AM, August 7, 2017

সিলেট এম সি কলেজ সন্ত্রাসীদের অভয়ারণ্যে

সিলেট এম সি কলেজ সন্ত্রাসীদের অভয়ারণ্যে

3

জাহেদ আহমদ

1

বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী কলেজ সিলেট এম সি কলেজ,যুগ যুগ ধরে যে কলেজ সমাজকে আলোকিত করে আসছে,বর্তমানে সেই প্রাচীন কলেজটি হয়ে উঠেছে সন্ত্রাসীদের অভয়ারণ্যে। যার অধিকাংশ আবার বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।যাদেরকে প্রকাশ্যে মদদ দিয়ে আসছেন সিলেট জেলা এবং মহানগর আওয়ামীলীগের দুই প্রভাবশালী নেতা রনজিত সরকার এবং আজাদূর রহমান আজাদ। যার ফলে সন্ত্রাসীদের বেপরোয়া অন্যায় কর্মকাণ্ডের জন্য কলেজ প্রশাসন হয়ে পরছে অসহায়। তারা এমন কোন অপরাধ নাই,যার সাথে তারা জড়িত নয়।তাদের কাছে এমসি কলেজের মাছ ও গাছ নিরাপদ নয়। তাদের সরাসরি মদদে ক্যাম্পাস আওতাধীন বন থেকে দিন এবং রাতের আধারে প্রাচীন মূল্যবান গাছ উজার করা হচ্ছে।যার কারণে এমসি কলেজে এর সৌন্দর্যহানির পাশাপাশি পরিবেশের ভারসাম্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফলে এমসি কলেজের টিলাগুলোতে প্রায়ই মাটি ধ্বসের মত ঘটনা ঘটছে,যা খবই মারাত্মক দুর্ঘটনার জন্ম দিতে পারে।

অনুসন্ধানে জানা যায় যে, কোটি টাকা মূল্যের গাছ পাচারের পাশাপাশি এমসি কলেজের পুকুর থেকে তারা অবাধে মাছ চুরি করে আসছে। অথচও কলেজ প্রশাসনের অনুমতি ছাড়া পুকুরে গোসল করা পর্যন্ত নিষেধ। সেখানে তারা পুকুর থেকে অবৈধভাবে মাছ বিক্রি করতেছে।যা কলেজে অধ্যয়নরত সাধারণ শিক্ষার্থীদের হতবাক করে আসছে।

আরও জানা যায় যে, এমসি কলেজ ক্যাম্পাসে মেয়ে শিক্ষার্থীদের প্রায়ই ইভটিজিং এবং হয়রানির শিকার হতে হয়।পাশাপাশি নিরীহ শিক্ষার্থীদের জিম্মি করে চাঁদাবাজি করে আসছে সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে। এই চাঁদাবাজির আধিপত্য নিয়ে চলে দুই গ্রুপের অস্ত্র মহড়া এবং মারামারি। তাদের এই কর্মকাণ্ডের থেকে এমসি কলেজের পাশে টিলাগড় এলাকার দোকানগুলোও নিরাপদ নয়, সেখান থেকেও মাশুরা ভিত্তিক চাঁদা আদায় করা হয়। টিলাগড় এর এক ব্যবসায়ী জানান – জোরপূর্বক চাঁদাবাজি ব্যাবসায়ীদের কাছে দিন দিন অসহনীয় হয়ে পরছে।কেউ চাঁদা দিতে না চাইলে তাদেরকে করা হয় অত্যাচার।এমনকি এই মাশুরা চাঁদা আদায়ের আধিপত্যের হত্যাও সংঘটিত হয়েছে।

এমসি কলেজের সিট বানিজ্যের নামে করা হয় শিক্ষার্থী এবং অভিবাকদের জিম্মি, যেখানে একটা নির্দিষ্ট টাকার মাধ্যমে সিট বিক্রি করা হয়।যেই টাকায় আবার রয়েছে বিভিন্ন নেতাদের অংশ। যার ফলে যোগ্য শিক্ষার্থীরা হারাচ্ছে তাদের ন্যায্য অধিকার, কলেজ হারাচ্ছে ভাল এবং মেধাবী শিক্ষার্থীদের।

5

নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী জানান,কলেজের অভ্যন্তরে ছাত্রলীগের ক্যাডার বাহিনীর অত্যাচারে তাদের নিয়মিত ক্লাস এবং পরীক্ষায় অংশগ্রহণ অসম্ভব হয়ে পরছে। তাদেরকে বিভিন্নভাবে জিম্মি করে চাঁদা আদায় করা হয়।গত মাসে তার কাছ থেকে জোর করে তার মানিব্যাগ ছিনিয়া নেওয়া হয়েছে ।কলেজ প্রশাসনের কাছে অভিযোগ করা সত্বেও কোন সমাধান পাওয়া যাচ্ছে না।

5

এ বিষয়ে এমসি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক তৌফিক এলাহী এজদানী স্যারের সাথে কথা বললে তিনি জানান- এমসি কলেজ প্রশাসন বিষয়গুলো পর্যবেক্ষণ করতেছে,এ রকম ঘটনা সংগঠিত হলে তারা কঠোর পদক্ষেপ নিবেন।

এম সি কলেজ অধ্যক্ষের নিতাই চন্দ্র স্যারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন- তার কাছে এই রকম কোন অভিযোগ আসে নি।যদি অভিযোগ আসে তাহলে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন।

2

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

8 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

7 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

1 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

2 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

4 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

6 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

5 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 3 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

8 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 7 শুক্রবার (২১

1
6