editor
প্রকাশিত: 10:43 AM, July 21, 2023
চলমান রাজনৈতিক সংকট নিরসনে দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচন, দ্রব্যমূল্যের উর্ধগতি রোধসহ খেলাফত মজলিসের ৮দফা বাস্তবায়নের দাবিতে আগামী ২২ জুলাই শনিবার সিলেট রেজিস্টারী মাঠে খেলাফত মজলিসের বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে সংগঠনের সিলেট মহানগরী শাখার উদ্দ্যোগে নগরীতে প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ ২০ জুলাই বৃহস্পতিবার বাদ আসর বন্দরবাজার জামে মসজিদ গেইট থেকে প্রচার মিছিল শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে খেলাফত মজলিসের সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওঃ তাজুল ইসলাম হাসান বলেছেন- “এই জালীম সৈরাচারী সরকারের অধীনে কোন নির্বাচন দেশের জনগন মেনে নিবে না। সরকারের দুর্নীতির কারনেই আজ দেশে বিদ্যুতের সংকট তৈরি হয়েছে। চাল, ডাল, পিয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতিতে দেশের মানুষ আজ দিশেহারা। এই সরকার শুধু জনগণের ভোটাধিকার হরন করে নাই, মানুষের জান মালের নিরাপত্তা ও বাঁচার অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে সকলের অংশগ্রহণ মূলক একটি নির্বাচন ছাড়া দেশের চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরনের কোন বিকল্প নেই। দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনেই জাতীয় নির্বাচন দিতে হবে।”
খেলাফত মজলিস সিলেট মহানগরী শাখার সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর সহ-সভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, আব্দুল হান্নান তাপাদার, সিলেট জেলা সহসভাপতি মাওলানা মুখলিছুর রাহমান, কাতার শাখার সভাপতি হাফিজ মাওলানা আব্দুল হাছিব, যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হাসান ছাবির, সৌদী আরব আবহা শাখার সভাপতি মাওলানা আব্দুল হান্নান, সিলেট মহানগরীর সহ-সাধারণ সম্পাদক প্রভাষক আহমদ সাইফুর রহমান, মাওলানা জুনায়েদ আহমদ, মাসুদ আহমদ, সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওঃ শিব্বির আহমদ, মহানগর সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুস শহীদ, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওঃ মনজুরে মাওলা, সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহজাহান কবির ডালিম, অফিস ও প্রকাশনা সম্পাদক মাওলানা কাওছার আহমদ চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক মাওঃ মাশুক আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক তৌফিকুল ইসলাম ছাব্বির, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও শাবিপ্রবি শাখা সভাপতি জাকারিয়া হোসাইন জাকির, সিলেট মহানগরী সভাপতি লিটন আহমদ জুম্মান, সিলেট পশ্চিম জেলা সভাপতি ইমদাদুল হক ইমরান, ইসলামী যুব মজলিস সিলেট মহানগর সদস্য সচিব আফজাল হোসাইন কামিল, শ্রমিক মজলিস সিলেট মহানগরী সভাপতি মাওঃ সেলিম আহমদ প্রমুখ।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,
আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল