editor
প্রকাশিত: 2:07 PM, July 21, 2023
অনলাইন ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সভাপতি সালাউদ্দীন টুকু বলেছেন, বঞ্চিত তরুণদের অধিকার প্রতিষ্ঠার জন্য তারুণ্যের সমাবেশ আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২১ জুলাই) দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আগামী কাল (শনিবারের) বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
টুকু বলেন, তরুণ সমাজ প্রস্তুত, জনগণের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তারা এখন এই সরকারের কাছ থেকে মুক্তি চায়। এখন আর কোনো প্রতিবাদ নয়, সব অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, ভোট ও চাকরি থেকে বঞ্চিত তরুণদের নিয়ে আমাদের তারুণ্যের সমাবেশ। এর আগে পাঁচ বিভাগে সফলভাবে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির আন্দোলন ক্ষমতায় যাওয়ার আন্দোলন নয়। জনগণের ভোটাধিকার ও বাকস্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করছে বিএনপি। আর আন্দোলনে স্বৈরাচারী সরকারের দোসর ছাড়া সব দেশপ্রেমিক রাজনৈতিক দল এক হয়েছে।
তিনি আরও বলেন, তারুণ্যের সমাবেশের মাধ্যমে তরুণ সমাজ উজ্জীবিত হচ্ছেন। তাদের মধ্যে জাগরণ সৃষ্টি হয়েছে। ১৫ বছর ধরে যারা ভোট দিতে পারেননি তাদের একটা আবেদন আছে এই সমাবেশ ঘিরে। এই তরুণরা সরকার পতনের আন্দোলনকে ত্বরান্বিত করবেন এবং সব অন্যায়ের প্রতিবাদ করবেন। বারবার জীবন দিয়ে তরুণরা প্রমাণ করেছেন যে শেষ পর্যন্ত মাঠে থাকবেন তারা।
আওয়ামী লীগ দেশজুড়ে সহিংসতা চালাচ্ছে। তাদের অধীনে কেমন সুষ্ঠু নির্বাচন হবে তা সবাই বুঝতে পারছে বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় সবাইকে ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে রাজপথে নামার আহ্বান জানান টুকু।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ হাসান স্বাধীন, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নুরুজ্জামান ও যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দীন মামুন।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়