editor

প্রকাশিত: 3:54 PM, July 21, 2023

কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেট স্বাস্থ্যসেবায় যুগান্তকারী অবদান রাখবে : পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান এমপি

কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেট স্বাস্থ্যসেবায় যুগান্তকারী অবদান রাখবে : পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান এমপি

কিডনি ফাউন্ডেশন সিলেটের পঞ্চম বর্ষপূর্তি মিলনমেলা

পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান এমপি বলেছেন, বাংলাদেশ সকল ক্ষেত্রে দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে। আওয়ামী লীগ সভানেত্রী, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশপ্রেম ও দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশ আলোকিত দিগন্তে হাঁটছে। শেখ হাসিনা একজন ত্যাগী বিশ^নেতা। দেশের মানুষের কথা তিনি সবসময় ভাবেন এবং দেশের মানুষের কল্যাণে কাজ করেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, পুণ্যভূমি সিলেটে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল প্রতিষ্ঠার যে কর্মযজ্ঞ চলছে তা সত্যিই প্রশংসনীয় এবং অত্যন্ত আনন্দের বিষয়। কিডনি ফাউন্ডেশন হাসপাতালটি চালু হলে বৃহত্তর সিলেটসহ সারা দেশের মানুষের স্বাস্থ্যসেবায় যুগান্তকারী অবদান রাখবে। এই হাসপাতালটি জনবান্ধব হাসপাতাল হিসেবে সকলের কাছে পরিচিতি পাবে।

তিনি কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেট প্রতিষ্ঠা করার পরিকল্পনাকারী ও উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের সকলকে দেশের স্বাস্থ্যসেবাকে উন্নত ও সমৃদ্ধ করতে ঐক্যবদ্ধ হয়ে নিরলস কাজ করতে হবে।

শুক্রবার (২১ জুলাই) সকাল ১০টায় নগরের একটি হোটেলের হলরুমে কিডনি ফাউন্ডেশন সিলেট এর পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কিডনি ফাউন্ডেশন সিলেটের সদস্য সচিব কর্নেল (অব.) মো. আব্দুস সালাম বীরপ্রতিকের সঞ্চালনায় মিলনমেলায় উপস্থিত ছিলেন- তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, মেজর জেনারেল (অব.) আজিজুর রহমান বীরউত্তম, কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান প্রফেসর ডা. হারুনুর রশীদ, কিডনি ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ সেন্টার ঢাকার পরিচালক টিনি রশীদ, কিডনি ফাউন্ডেশন সিলেটের কোষাধ্যক্ষ জুবায়ের আহমেদ চৌধুরী, কো-অর্ডিনেটর ও পরিচালক ফরিদা নাসরিন, কিডনি ফাউন্ডেশন সিলেটের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. নাজমুস সাকিব, নির্বাহী পরিচালক ডা. কাজী মুশফিক আহমদ, ডা. মোস্তফা শাহ জামান চৌধুরী বাহার, ট্রাস্টি বোর্ডের সদস্য নুুরুন নাহার সালাম, আলহাজ¦ সালমা বাসিত, আতাউল করিম, সুমন বিন বাসিত, মহিবুর রহমান রাসেল, মায়াজ চৌধুরী, আতিকুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের অন্যতম স্বপ্নদ্রষ্টা প্রয়াত হোসনে আরা আহমদ, ফজলে হাসান আবেদ ও যেহীন আহমেদকে শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁদের আত্মার মাফফেরাত কামনা করা হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের সার্বিক কার্যক্রম নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

এর আগে পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান এমপি কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেট পরিদর্শন করেন ও হেপাটাইটিস ‘বি’ ডায়ালাইসিস ইউনিট উদ্বোধন করেন। অনুষ্ঠানে কেক কাটা ও চা-চক্রের আয়োজন করা হয়। সকালে সিলেট এসেই সিলেটের বিমানবন্দর এলাকায় সালুটিকর বধ্যভূমি পরিদর্শন করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি।

প্রসঙ্গত, ২০১৮ সালে সিলেটের নাজিরেরগাঁও এলাকায় ১০তলা বিশিষ্ট ২০০ শয্যার কিডনি ফাউন্ডেশন হাসপাতাল, সিলেট স্থাপনের কাজ শুরু হয়। -বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে