editor
প্রকাশিত: 5:45 PM, July 21, 2023
মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ রাজনগর উপজেলা কমিটি গঠন উপলক্ষে রাজনগর উপজেলা শিক্ষকদের নিয়ে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা ২০ জুলাই বৃহস্পতিবার বিকাল ৩ টায় কাটাজুরি মোহাম্মদিয়া ইসলামিয়া জুনিয়র দাখিল মাদরাসায় অনুষ্ঠিত হয়।
রাজনগর উপজেলার সিনিয়র শিক্ষক মাওলানা মোস্তফা কামাল এর সভাপতিত্বে ও হাফিজ ফরহাদ আহমদ এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মউশিক শিকক কল্যাণ পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও সিলেট বিভাগীয় কমিটির সভাপতি কে.এম. মিনহাজ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাটাজুরি মোহাম্মদিয়া ইসলামিয়া জুনিয়র দাখিল মাদরাসার সুপুর মাওলানা রিয়াদুস সালিহিন রিয়াজ।প্রধান আলোচকের বক্তব্য রাখেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী। বিশেষ বক্তার বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা সহ সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল মুকিত।
মাওলানা ইকবাল হোসেন এর কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় বক্তব্য রাখেন, ইসলামিক ফাউণ্ডেশন এর রাজনগর উপজেলার শিক্ষক মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা আশরাফ উদ্দিন নোমান, মাওলানা আব্দুল করিম, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা সাজ্জাদুর রহমান, আব্দুল আজিজ, হাফিজ সালমান আহমদ প্রমূখ। অনুষ্ঠানে রাজনগর উপজেলা কমিটির সদস্যবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
২য় অধিবেশনে প্রধান নির্বাচন কমিশন মৌলভীবাজার জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল মুকিত সর্বসম্মতিক্রমে মাওলানা আবুল কালাম আজাদ-কে সভাপতি, হাফিজ ফরহাদ আহমদ-কে সাধারণ সম্পাদক ও মাওলানা আশরাফ উদ্দিন নোমানকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট রাজনগর উপজেলা কমিটি ঘোষণা করেন।
প্রধান অতিথির বক্তব্যে কে.এম. মিনহাজ উদ্দিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের অধিনে সারাদেশে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার কাছে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প রাজস্ব খাতে নেয়ার জন্য জোর দাবী জানান বক্তাগণ। বিজ্ঞপ্তি
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,
আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল