editor
প্রকাশিত: 7:42 PM, July 21, 2023
কানাইঘাট প্রতিনিধিঃ
সিলেটের কানাইঘাট থানা পুলিশ ২১০ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ সহ মাদক ব্যবসায়ী আজমল হোসেন @ কালা (৩০) কে গ্রেফতার করেছে।
জানা যায়, গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে পৌরসভার উত্তর গোবিন্দপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির জঙ্গলে মাদক ব্যবসায়ী ও ভাসমান মাদক বিক্রেতা আজমল হোসেন @ কালাকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন তাকে ধাওয়া দেন। জনতার ধাওয়া খেয়ে বেশ কিছু ভারতীয় মদের বোতল ফেলে আজমল হোসেন পালিয়ে যায়। তাৎক্ষণিক ভাবে বিষয়টি কানাইঘাট থানা পুলিশ জানতে পেরে থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদের নির্দেশে থানার সেকেন্ড অফিসার সোহেল মাহমুদ ও এসআই মুজিবুর রহমান একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। পরে থানা পুলিশ কানাইঘাট সদর ইউনিয়নের নিজ চাউরা উত্তর গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র মাদক ব্যবসায়ী আজমল হোসেন @ কালাকে গ্রেফতার করতে তার ভাড়াটিয়া বাসা উত্তর গোবিন্দপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে চটের বস্তায় রক্ষিত সহ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার মোট ২১০ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ সহ তাকে হাতে নাতে গ্রেফতার করে।
এ ঘটনায় মাদক ব্যবসায়ী আজমল হোসেন @ কালার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে মামলা দয়ের করেছে। কানাইঘাট থানার মামলা নং- ১১, তারিখ- ২০/০৭/২০২৩খ্রিঃ।
থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আজমল হোসেন @ কালা ঘনঘন বাসা বদল করে ভাসমান অবস্থায় মাদক বিক্রি করে আসছিল। উত্তর গোবিন্দপুর এলাকায় মাদক বিক্রির সংবাদ পেয়ে তাৎক্ষণিক পুলিশ অভিযান চালিয়ে তাকে ২১০ বোতল ভারতীয় মদ সহ গ্রেফতার করে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকে বলে তিনি জানান।
স্থানীয়রা জানিয়েছেন, আজমল হোসেন একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী, সে দীর্ঘদিন থেকে পৌর এলাকা সহ বিভিন্ন স্থানে ভাসমান অবস্থায় মাদক বিক্রি করে আসছিল। যার কারনে এলাকার অনেকে মাদকাসক্ত হচ্ছেন। তার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান তারা।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়