editor
প্রকাশিত: 9:37 PM, July 21, 2023
জাতীয় সমাতান্ত্রিক দল (জেএসডি) এর কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও সিলেট জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ শফিক বলেছেন, কর্ণেল তাহের তিনি শুধু বীর উত্তম না, তিনি দেশকে স্বাধীন করার জন্য নিজের শীরের একটা অঙ্গহানী ঘটিয়ে ছিলেন। গুলিতে তার একটি পা নষ্ট হয়ে গিয়েছিলো। তিনি খুড়িয়ে খুড়িয়ে হাটতেন। তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তি যুদ্ধের পর বঙ্গবন্ধুই তাকে উপাধি দিয়েছিলেন বীর উত্তম। যার উপরে আর কোন উপাধি হতে পারে না। নবী করিম (সাঃ) বলেছেন, ‘যে জাতি তার বীরদেরকে তার মানুষকে সম্মান দিতে জানে না, সেই জাতি ধ্বংস, সেই জাতি কোন দিনই উন্নতি হবে না। তিনি আরো বলেন, অনুপোযোগী, নৈতিকতা বর্জিত রাজনীতি ও শাসন ব্যবস্থার বদল এবং বৈষম্যমূলক অমানবিক সমাজ ব্যবস্থা অবসানের লক্ষ্যে অর্থাৎ উপনিবেশিক শাসন ব্যবস্থা উচ্ছেদের মাধ্যমেই কর্নেল তাহেরের স্বপ্নকে বাস্তবায়ন করতে সকলকে এগিয়ে আসতে হবে।
তিনি শুক্রবার (২১ জুলাই) নগরীর হাওয়াড়াস্থ অস্থায়ী কার্যালয়ে কর্ণেল তাহের দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
জাতীয় শ্রমিক জোট সিলেট জেলা শাখার সদস্য সচিব আনোয়ার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেএসডি ভারপ্রাপ্ত সদস্য সচিব কাউসার আহমদ, আব্দুল গফফার সুইট, বেনু মিয়া, শ্রমিক জুটের যুগ্ম আহবায়ক রফিক মিয়া, মাসুক আহমদ, শ্রমিক নেতা নজরুল ইসলাম, জেএসডি সদস্য শহীদ আহমদ মাসুম প্রমুখ। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন