editor
প্রকাশিত: 10:39 AM, July 22, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেট নগরীর সাগরদিঘীপাড় ওয়াকওয়ের বেঞ্চে বসে ধুমপান নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হাতে ছুরিকাঘাতে আহত হয়েছেন দু’জন ।
তাদের একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় আছেন। শুক্রবার (বিকাল) সাড়ে চারটার দিকে এই ঘটনা ঘটে।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার লামাবাজার ফাঁড়ির ইনচার্জ রাসেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন
এ ঘটনায় আহতরা হলেন-বাঘবাড়ি এলাকার প্রমুক্ত ৪০৩নং বাসার আবু-সিদ্দিকের ছেলে আলী আমজাদ (২২) ও একই এলাকার আতিকুর রহমানের ছেলে শাহরিয়ার (২৩)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকাল সাড়ে ৪টার দিকে সাগরদীঘিপাড়স্থ নতুন ওয়াকওয়ের বেঞ্চে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন আলী-আমজাদ ও শাহরিয়ার।
এসময় ৩০-৩৫জনের যুবক বেঞ্চে বসে সিগারেট খাচ্ছিলেন এবং অশ্লীল ভাষায় কথা বলছিলেন। আমজাদ ও শাহরিয়ারের বন্ধুরা সিগারেট না খাওয়ার জন্য বললে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে উভয় পক্ষ।
এক পর্যায়ে আমজাদ ও শাহরিয়ারকে ছুরিকাঘাত করে অপরপক্ষ।
এব্যাপারে লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাশেদুল ইসলাম বলেন, এঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তবে তিনি তাৎক্ষনিক আটকদের নাম ঠিকানা জানাতে পারেন নি।
এস এ

সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়